হুদায়দায় আহতদের চিকিৎসায় বাধা দিচ্ছে সৌদি আরব: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i65035-হুদায়দায়_আহতদের_চিকিৎসায়_বাধা_দিচ্ছে_সৌদি_আরব_ইয়েমেন
ইয়েমেনের হুদায়দায় সৌদি হামলায় আহতদের চিকিৎসায় বাধা দিচ্ছে রিয়াদ। ত্রাণ ও স্বাস্থ্যকর্মীরা যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে সে লক্ষ্যে আগ্রাসীরা নানা ধরণের বাধা সৃষ্টি করছে। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী আহমাদ মুতাওয়াক্কেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৮ ১৫:৪৭ Asia/Dhaka
  • হামলায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি (ফাইল ফটো)
    হামলায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি (ফাইল ফটো)

ইয়েমেনের হুদায়দায় সৌদি হামলায় আহতদের চিকিৎসায় বাধা দিচ্ছে রিয়াদ। ত্রাণ ও স্বাস্থ্যকর্মীরা যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে সে লক্ষ্যে আগ্রাসীরা নানা ধরণের বাধা সৃষ্টি করছে। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী আহমাদ মুতাওয়াক্কেল।

গতকাল (শনিবার) ইয়েমেনের হুদায়দার 'জাবাল রাস' এলাকায় দু'টি বাসে সৌদি বিমান হামলায় ১৯ জন বেসামিরক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৩০ জন। তিনি আরও বলেছেন, আহতদের কাছে ত্রাণকর্মীদের যেতে বাধা দেওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

এছাড়া সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেনজুড়ে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। আহত বা অসুস্থ ব্যক্তিদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া দেশটিতে মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়েছে শিশুরা। 

২০১৫ সালের মার্চ থেকে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েক দেশের সহযোগিতায় ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এর ফলে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪