-
সৌদির ভাড়াটে সেনাদের বিরুদ্ধে সাফল্য পেল ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা
জুন ২১, ২০১৬ ১১:২৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে সেনাদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
নীরব অভ্যুত্থানের আলামত: কে হচ্ছেন সৌদি রাজা?
জুন ১৯, ২০১৬ ১৩:২২সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রায় এক সপ্তাহ ধরে আমেরিকা সফরকালে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অসুস্থ রাজার অবর্তমানে রাজ পরিবারের ভবিষ্যতসহ আরো অন্যান্য বিষয়ে ব্যাপক শলাপরামর্শ হয়েছে।
-
সিরিয় সরকারের ওপর হামলা চালাতে আবারো সৌদির আবেদন
জুন ১৮, ২০১৬ ১৪:৩২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের ওপর সামরিক হামলা চালানোর জন্য আমেরিকার প্রতি আবারো আহ্বান জানিয়েছে সৌদি আরব। আমেরিকার অন্তত ৫১ জন কূটনীতিক যখন সিরিয়া সরকারের ওপর হামলার জন্য মার্কিন সরকারের কাছে গোপন চিঠি দিয়েছে বলে খবর বের হয়েছে তখন সৌদি আরব নতুন করে একই আহ্বান জানালো।
-
‘সৌদি আরবের কারণে বিশ্বে অস্ত্র বিক্রি বাড়ছে’
জুন ১৩, ২০১৬ ২১:২২আন্তর্জাতিক বাজারে অস্ত্রের বিক্রি কমপক্ষে শতকরা ১০ ভাগ বাড়িয়ে দিচ্ছে রাজতান্ত্রিক সৌদি আরব। পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস তাদের বার্ষিক ‘গ্লোবাল ডিফেন্স ট্রেড’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করেছে দ. কোরিয়া ও সৌদি আরব
জুন ১২, ২০১৬ ২০:৩২দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তি সই করেছে বলে সৌদি দৈনিক ওকাজ খবর দিয়েছে।
-
অনশন শুরু করেছেন কারারুদ্ধ খ্যাতনামা সৌদি মানবাধিকার কর্মী
জুন ১০, ২০১৬ ০৮:৫৬সৌদি আরবের কারারুদ্ধ খ্যাতনামা মানবাধিকার কর্মী ওয়ালিদ আবুলখায়ের অনশন ধর্মঘট শুরু করেছেন। সৌদি কর্তৃপক্ষের বাজে আচরণের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে তিনি এ ধর্মঘট শুরু করেছেন। মানবাধিকার সংস্থা পারশিয়ান গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।
-
জাতিসংঘের ইউটার্ন: সৌদিকে অ্যাটাক হেলিকপ্টার দিচ্ছে আমেরিকা
জুন ০৯, ২০১৬ ০৮:৪৬সৌদি আরবকে শিশু মানবাধিকার লঙ্ঘনের জন্য কালো তালিকা থেকে বাদ দেয়ার পরপরই রাজতান্ত্রিক এ দেশটিকে অ্যাটাক হেলিকপ্টার দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। ফলে বিশ্বের খ্যাতনামা মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবকে আবার কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়ে যে দাবি জানিয়েছে তাতে অচলাবস্থা দেখা দেবে বলে মনে করা হচ্ছে।
-
সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করুন: মানবাধিকার সংস্থা
জুন ০৯, ২০১৬ ০৮:১৮সারা বিশ্বের ২০টি নামকরা মানবাধিকার সংস্থা সৌদি আরবকে আবার কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনে মারাত্মকভাবে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে এসব মানবাধিকার সংস্থা সৌদি আরবকে কালো তালিকায় ফিরিয়ে আনার দাবি করছে।
-
কালো তালিকাভুক্ত করায় জাতিসংঘকে অর্থ না দেয়ার হুমকি সৌদি আরবের
জুন ০৮, ২০১৬ ১২:২৮সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘের কোনো তহবিলে অর্থ দেবে না বলে হুমকি দিয়েছে। শিশু অধিকার লঙ্ঘনকারী হিসেবে সৌদি আরবকে জাতিসংঘ যে কালোতালিকাভুক্ত করেছে তা যদি জাতিসংঘের মহাসচিব প্রত্যাহার না করেন তারই পরিপ্রেক্ষিতে এসব দেশ এই ঘোষণা দিয়েছে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।
-
ইরানি হাজিদের বাধা দিয়ে ইসরাইলি স্বার্থ রক্ষা করছে সৌদি: রুহানি
জুন ০১, ২০১৬ ১৫:৩৫ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানিদের হজ পালনে বাধা দিয়ে চলতি বছর সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের নানা স্বার্থ রক্ষা করল।