-
ইসরাইলের মিত্ররাই হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে: ইরান
মার্চ ০৫, ২০১৬ ২০:৪৫৫ মার্চ (রেডিও তেহরান): ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মিত্ররাই কেবল লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। তিনি বলেন, যারা সিরিয়া সংকট তৈরি করেছে এবং ইহুদিবাদী ইসরাইলের পাশে দাঁড়িয়েছে তারাই হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে।
-
ইয়েমেনে সৌদি হামলার মুখে এমএসএফ’র হাসপাতাল বন্ধ
মার্চ ০৩, ২০১৬ ১৭:২৬৩ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনের মুখে একটি হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডক্টর্স উইদাউট বর্ডার্স’ বা এমএসএফ। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে এ ঘটনা ঘটেছে। এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছে এসএসএফ নিজেই।
-
সিরিয়া অভিযান নিয়ে আমেরিকার সঙ্গে সৌদির আলোচনা
মার্চ ০১, ২০১৬ ১১:০৫১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযান চালানোর বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। দু সপ্তাহ আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আন্তর্জাতিক জোটভুক্ত ৬৫ দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান এ বিষয়ে আলোচনা করেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আসেরি গতকাল (সোমবার) এ কথা জানিয়েছেন।
-
সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ২৩:৩৯১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সে দেশে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে সৌদি আরব। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
-
সৌদি আরবে অস্ত্র রপ্তানি বেড়েছে শতকরা ৩০০ ভাগ
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ১৪:৩০২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে অস্ত্র রপ্তানি আগের চেয়ে শতকরা ২৭৯ ভাগ বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি গণমাধ্যম এ খবর দিয়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির অস্ত্র ও নিরাপত্তা প্রকল্পের পরিচালক উইলিয়াম হারটাং তার এক গবেষণায় জানিয়েছেন, এসব অস্ত্রের শতকরা ৭৫ ভাগ আমেরিকা, জার্মানি ও ইংল্যান্ড থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে।
-
১০১ জন সৌদি সেনা আটক করেছে ইয়েমেনের যোদ্ধারা
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ০৯:৫৬২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের ১০১ জন সেনাকে আটক করেছে। ইয়েমেনের মা’রিব প্রদেশ থেকে এসব সেনাকে আটক করা হয়েছে। মা’রিব শহরে প্রবেশের চেষ্টার সময় আজ (সোমবার) সকালে ৭১ সেনাকে আটক করা হয়। এর আগে, একই এলাকা থেকে গতকাল ৩০ সৌদি সেনাকে আটক করা হয়েছিল।
-
ইরানি প্রতিনিধিদের ভিসা দেয় নি সৌদি: তেহরানের প্রতিবাদ
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২২:০৭২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের একটি রাজনৈতিক প্রতিনিধিদলকে ভিসা দিতে সৌদি সরকারের অস্বীকৃতির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র একটি বৈঠকে যোগ দিতে প্রতিনিধিদলটি সৌদি আরবের জেদ্দা শহরে যেতে চেয়েছিল।
-
‘ইরান-রাশিয়ার ভয়ে সিরিয়ায় হামলা বন্ধ রেখেছে সৌদি’
ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৫:২২২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার পক্ষ থেকে কঠোর জবাবের ভয়ে সিরিয়ায় সামরিক আগ্রাসনের পরিকল্পনা স্থগিত রেখেছে সৌদি আরব এবং তুরস্ক। সৌদি আরব বিষয়ক ইরানের বিশেষজ্ঞ রেজা মিরাবিয়ান এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত বাসিরাত নিউজ এ গোলটেবিলের আয়োজন করে।
-
লেবানন সৌদি আরবের রাজত্ব নয়: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৪:১৪৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): লেবানন সৌদি আরবের রাজত্ব নয় এবং কোনো চাপের মুখে রিয়াদের অভিভাবকত্ব মেনে নেবে না বৈরুত। এ কথা বলেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি আরো বলেছে, লেবাননের কর্মকর্তারা তাদের অবস্থানের কারণে কোনোভাবেই সৌদি আরবের কাছে ক্ষমা চাইবে না।
-
‘সৌদি চাপের মুখে লেবাননের জাতীয় ঐক্য ধরে রাখুন’
ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১৫:৩২২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের চাপের মুখে লেবাননের জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তাম্মাম সালাম। সৌদি আরব ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা স্থগিত করার পর লেবাননের প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি এ আহ্বান জানালেন।