-
ইউরোপীয় ইউনিয়নের তৈরি অস্ত্র দিয়ে ইয়েমেনিদের হত্যা করছে সৌদি
ফেব্রুয়ারি ১৫, ২০১৬ ১৫:৩৬১৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি সৌদি আরবকে অস্ত্র দিয়ে ইয়েমেনিদের হত্যায় সহায়তা করার জন্য ইরান ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের তৈরি অস্ত্র দিয়ে ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে সৌদি আরব। আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সমালোচনা করেন।
-
আমেরিকার নির্দেশের অপেক্ষার আছি: সৌদি আরব
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২১:২০১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েনের বিষয়ে তার দেশ আমেরিকার নির্দেশের অপেক্ষার রয়েছে। তিনি জানিয়েছেন, সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইচ্ছাকে অনুসরণ করবে সৌদি আরব। সে কারণে সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না।
-
প্রয়োজনে আসাদকে জোর করে নামানো হবে: সৌদি
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৫:০৮১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় সব রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে। তিনি দাবি করেছেন, “বাশার আসাদ দুর্বল হয়ে পড়েছেন এবং তিনি শেষ হয়ে গেছেন।”
-
তুরস্কে যুদ্ধবিমান পাঠানোর কথা স্বীকার করল সৌদি আরব
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১০:২৪১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব। সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ’এর বিরুদ্ধে কথিত লড়াইয়ের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। আরবি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে এ কথা জানিয়েছেন সৌদি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি।
-
সৌদি সেনাদের গোরস্তানে পাঠানো হবে: ইরাকের গণস্বেচ্ছাসেবী বাহিনী
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ১৪:১২১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের গণস্বেচ্ছাসেবী বাহিনী ঘোষণা করেছে, ইরাকের স্বার্বভৌমত্ব লংঘন করলে সৌদি সেনাদেরকে গোরস্তানে পাঠানো হবে। সৌদি আরব ইরাকেও আগ্রাসন চালাতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর ওই বাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেয়া হলো।
-
শেখ নিমরের প্রাণদণ্ডের বিরুদ্ধে সৌদি আরব-বাহরাইনে বিক্ষোভ
ফেব্রুয়ারি ১২, ২০১৬ ১০:০৬১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ডকে কার্যকরের ৪০ তম দিবস উপলক্ষে সৌদি আরব এবং বাহরাইনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
-
সৌদি আরবে গুলি করে ৬ সহকর্মীকে হত্যা করল এক শিক্ষক
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ১৮:১৩সৌদি আরবের জিযান প্রদেশে গুলি করে ছয় সহকর্মীকে হত্যা করেছে এক শিক্ষক। সৌদি আরবের সরকারি টিভি চ্যানেল থেকে বলা হয়েছে, জিযানের শিক্ষা বিভাগের একটি ভবনে সহকর্মীদের লক্ষ্য করে এক শিক্ষক গুলি চালিয়েছে। এর ফলে ছয় জন নিহত ও দুই জন আহত হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সহিংসতাকামী নীতির ভরাডুবি
ফেব্রুয়ারি ০৮, ২০১৬ ১৭:৪৭৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি রাজার সহিংসতাকামী নীতির কারণে গত এক বছরে মধ্যপ্রাচ্যে কঠিন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
-
সিরিয়া সংকট নিরসনে চলমান প্রক্রিয়া সৌদি আরবকে ভণ্ডুল করতে দেয়া হবে না: ইরান
জানুয়ারি ২৯, ২০১৬ ০৮:১৩২৯ জানুয়ারি (রেডিও তেহরান): ইরান, সিরিয়া সংকট নিরসনে চলমান প্রক্রিয়া সৌদি আরবকে ভণ্ডুল করতে দিবে না। এ কথা বলেছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। রাশিয়ার রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
-
‘উত্তেজনা কমাতে হলে সৌদি নীতিতে পরিবর্তন আনতে হবে’
জানুয়ারি ২৫, ২০১৬ ১৫:৫২২৫ জানুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরব মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির যে নীতি নিয়েছে তাতে পরিবর্তন আনলেই কেবল তেহরান ও রিয়াদের মধ্যে মধ্যস্থতা করার প্রচেষ্টা সফল হতে পারে। এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি।