-
চলমান মহড়া বন্ধুর জন্য শান্তি আর শত্রুর জন্য কঠোর বার্তা: ইরান
জানুয়ারি ২০, ২০২১ ১৫:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর 'শক্তিমত্তা-৯৯' মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স শারকি বলেছেন, চলমান মহড়ার মাধ্যমে মিত্র দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো হয়েছে। একইসঙ্গে শত্রুরা এই মহড়া থেকে যথার্থ বার্তা নেবে এবং হুমকি দেওয়ার পথ পরিহার করবে বলে আশা করা হচ্ছে।
-
মার্কিন বি-৫২ বোমারু বিমান উড্ডয়নের কোনো মূল্য ইরানের কাছে নেই: জেনারেল বাকেরি
জানুয়ারি ১৮, ২০২১ ১৫:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী বাকেরি বলেছেন, আমেরিকার বি ৫২ বোমারু বিমান এ অঞ্চলে উড্ডয়ন করুক এবং এটি চলে যাক বাস্তবতা হচ্ছে এর কোনো মূল্য আমাদের কাছে নেই।
-
সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ৩ তুর্কি সেনা নিহত
জানুয়ারি ১৭, ২০২১ ১৪:০৭সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, 'বাবতু' উপশহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে।
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করা চীনা সেনা সদস্য বন্দি
জানুয়ারি ০৯, ২০২১ ১৫:০৬ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করা এক চীনা সেনা সদস্যকে বন্দি করেছে ভারতীয় সেনা জাওয়ানরা। আজ (শনিবার) ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
ইরানে অ্যাটাক ড্রোনের সর্ববৃহৎ মহড়া শুরু
জানুয়ারি ০৫, ২০২১ ১৩:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (মঙ্গলবার) থেকে অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া শুরু করেছে। সেমনান প্রদেশে এই মহড়া চলছে। শত শত ড্রোন এতে অংশ নিচ্ছে।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন খাতে পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান: সেনাবাহিনী
জানুয়ারি ০৫, ২০২১ ০৫:০২ইরানের সেনাবাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিশেষ করে পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে।
-
পাকিস্তানে লাশ স্থানান্তরের সময় লাশ হলেন চার সেনা
ডিসেম্বর ২৭, ২০২০ ১৬:৪৩পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে মৃতদেহ স্থানান্তরের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছে। নিহতদের সবাই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এদের মধ্যে দুজন পাইলট এবং দুজন সেনা সদস্য।
-
ভারতীয় সেনাবাহিনী দক্ষতার সঙ্গে চীনা লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে : রাজনাথ
ডিসেম্বর ১৫, ২০২০ ১১:১৮ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে চীনা আগ্রাসনকে কঠোরভাবে মোকাবিলা করেছে ভারত। সেনাবাহিনী দক্ষতার সঙ্গে লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে। বীরত্বের সঙ্গে লড়াই করেছে সেনা। গতকাল (সোমবার) তিনি ওই মন্তব্য করেন। রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যেকোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ এবং অস্তিত্ব রক্ষার জন্য যেকোনও চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত।’
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সেনাবাহিনীর ১ জওয়ান নিহত
নভেম্বর ২১, ২০২০ ১৪:০১জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পাতিল সংগ্রাম শিবাজী নামে সেনাবাহিনীর এক হাবিলদার নিহত ও অন্য এক জওয়ান আহত হয়েছেন। আজ (শনিবার) রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
-
২৭ বছর পর 'অগদাম' ফিরে পেল আজারবাইজান; আনন্দে ভাসছে সারা দেশ
নভেম্বর ২০, ২০২০ ১৩:৩৬২৭ বছর পর 'অগদাম' অঞ্চল ফিরে পাওয়ায় আনন্দে ভাসছে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত 'অগদাম' অঞ্চলে আজ (শুক্রবার) আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।