-
তুর্কি-মার্কিন যৌথ টহল সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন: দামেস্ক
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ০৫:৩১আমেরিকা ও তুরস্ক সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কথিত নিরাপদ অঞ্চলে যৌথভাবে টহল দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, ওয়াশিংটন ও আঙ্কারার এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।
-
সৌদি-আমিরাতি জোট ভাঙনের মুখে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ০৮:৪২ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী নাসির আল আতিফি বলেছেন,আগ্রাসী শক্তি হামলা বন্ধ না করলে তাদের জন্য আরও কঠিন পরিণতি অপেক্ষা করছে। আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
-
যেকোন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত ইরাকি বাহিনী: প্রধানমন্ত্রী
আগস্ট ২৮, ২০১৯ ০৩:২৪ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন কঠোরভাবে মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এ হামলা ইরাকের ভেতর থেকে হোক আর বাইরে থেকে হোক- তা মোকাবেলা করবে দেশের সামরিক বাহিনী।
-
ইদলিবে তৎপর সন্ত্রাসীদের 'সীমাহীন' সহযোগিতা করছে তুরস্ক: আসাদ
আগস্ট ২১, ২০১৯ ০১:১২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের পক্ষ থেকে একটি সামরিক বহর পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানে কোণঠাসা হয়ে পড়া তাকিফিরি সন্ত্রাসীদেরকে আঙ্কারা যে ‘উদার হস্তে’ সহযোগিতা দিচ্ছে এ ঘটনায় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
-
কোনোভাবেই ভারতকে কাশ্মীরে অপরাধযজ্ঞের সুযোগ দেব না: পাক সেনাবাহিনী
আগস্ট ১৩, ২০১৯ ০৯:২৪পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরে অবৈধ পদক্ষেপ থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নেয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু কোনোভাবেই ভারতকে কাশ্মীরে তাদের অপরাধযজ্ঞ চালানোর সুযোগ দেয়া হবে না।
-
ইরাকের কুর্দি এলাকায় তুর্কি সেনাবাহিনীর অভিযান: ৬০ পিকেকে গেরিলা নিহত
জুলাই ১৪, ২০১৯ ১৬:১৩তুরস্কের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাষিত কুর্দিস্তান এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে'র ৬০ সদস্যকে হত্যা করেছে।
-
পাকিস্তান হঠকারী আচরণ করলে কঠোর জবাব দেয়া হবে: ভারতীয় সেনাপ্রধান
জুলাই ১৩, ২০১৯ ১৫:০৯ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী ছায়াযুদ্ধ, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস ও অনুপ্রবেশের মাধ্যমে বারবার হঠকারী আচরণ করছে। এবার এ ধরনের যে কোনও হঠকারিতার পাল্টা উপযু্ক্ত জবাব পাবে। এনিয়ে কোনও সংশয় নেই।
-
সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত
জুন ২৪, ২০১৯ ১৫:৪৫সৌদি আরবের সেনাবাহিনীতে আজ (সোমবার) গুলির ঘটনা ঘটেছে। এক সেনা গুলি করে তার তিন সহকর্মীকে হত্যা করেছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা
জুন ১৮, ২০১৯ ০৪:৫৪ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। ইরাকি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতরাতে (সোমবার রাতে) ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে অন্তত দু'টি মর্টার শেল আঘাত হেনেছে। এই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে।
-
সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা
জুন ১৪, ২০১৯ ১৪:৪৫ইয়েমেনের সামরিক বাহিনী আজ (শুক্রবার) আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এ নিয়ে দ্বিতীয় দফা হামলা চালালো ইয়েমেন।