-
অকাস জোট চীন ও রাশিয়া-বিরোধী নীতি অনুসরণ করছে
সেপ্টেম্বর ২২, ২০২১ ০৯:৫৬রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন- অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকা নতুন যে সামরিক চুক্তি সই করেছে তা মূলত চীন এবং রাশিয়ার বিরুদ্ধে একটি শত্রুতামূলক পদক্ষেপ। গত বুধবার অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকার মধ্যে ত্রিপক্ষীয় একটি সামরিক চুক্তি সইয়ের পর এই কথা বললেন রুশ এ কর্মকর্তা।
-
বিচারের কাঠগড়ায় অং সান সুচি
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৮:৩৩মিয়ানমারে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে গৃহবন্দী নেত্রী অং সান সুচিকে বিচারের মুখোমুখি করেছে সামরিক জান্তা। সুচির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের জেল হতে পারে।
-
সুদানে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ; অভিযোগের অঙ্গুলি বাশিরের দিকে
সেপ্টেম্বর ২১, ২০২১ ১২:১০সুদানে সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। সরকারের মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলেইমান বলেছেন, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে।
-
তুর্কি সামরিক আগ্রাসনের জবাব দেয়ার অধিকার আছে সিরিয়ার
সেপ্টেম্বর ২১, ২০২১ ০২:৫৯সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বের চরম লংঘন এবং এর বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার রাখে দামেস্ক।
-
আরো ১,৬০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে ইয়েমেনি সেনারা
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৪:৩১ইয়েমেনের তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আরো ১,৬০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী। মা’রিব প্রদেশে গত কয়েক মাস ধরে যে বিশাল সামরিক অভিযান চলছে তার আওতায় এই বিরাট এলাকা ভাড়াটে সন্ত্রাসী মুক্ত হলো।
-
‘আফগানিস্তানে আমেরিকার নাক-কান কাটা গেছে’
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৮:৪৯মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, আফগানিস্তানে আমেরিকার সেনাদের পরাজয়ে তিনি উদ্বিগ্ন। তার ভাষায়- আফগানিস্তানে আমেরিকার নাক-কান কাটা গেছে।
-
মিয়ানমারে গণ-প্রতিরক্ষা যুদ্ধের ডাকের পর সংঘর্ষে নিহত ২০
সেপ্টেম্বর ১১, ২০২১ ১৩:১৬মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণ-প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। এনইউজি সেখানে ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
-
ইরানের ওপর হামলার প্রস্তুতি জোরদার হচ্ছে
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৫:৫১ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে তখন ইহুদিবাদী সেনাপ্রধান এই হুমকি দিলেন।
-
দুই দশকের মার্কিন আগ্রাসনে মারা গেছে ৯ লাখ মানুষ
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৪:৩৮বিশ্বব্যাপী কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে মার্কিন আগ্রাসনে গত দুই দশকে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। আর এসব আগ্রাসন পরিচালনার জন্য খরচ হয়েছে আট ট্রিলিয়ন ডলার।
-
ইরানে চলছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা; কামান বিভাগে স্বাগতিকদের জয়
আগস্ট ২৪, ২০২১ ১১:৫৩ইসলামী প্রজাতন্ত্র ইরানে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ইস্ফাহানে কামান বিভাগে ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট প্রথম স্থান অধিকার করেছে।