-
সিরিয়ায় আরো একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করছে আমেরিকা
জানুয়ারি ২৯, ২০২১ ০৪:০৯সিরিয়ার হাসাকা প্রদেশের ইয়ারুবা এলাকায় দখলদার মার্কিন সামরিক বাহিনী আরো একটি ঘাঁটি প্রতিষ্ঠা করছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
-
‘আমেরিকার সন্তানেরা সিরিয়ায় নিজেদের রক্ষা করতে পারবে না’
জানুয়ারি ২৭, ২০২১ ০৮:৪৯সিরিয়া বিষয়ে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে এবং ২৬০ কোটি ডলার খরচ করে যেসব মিত্র যোদ্ধা তৈরি করা হয়েছে তারা নিজেদের রক্ষা করতে পারবে না। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে সোমবার প্রকাশিত এক কলামে এই মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রবার্ট এস. ফোর্ড।
-
সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরাইলে পাঠাচ্ছে আমেরিকা: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
জানুয়ারি ২৪, ২০২১ ১০:০৮সিরিয়ার জনগণের তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছে তবে ধারণা করা যায় সম্ভবত ইহুদিবাদী ইসরাইলেই তা পাঠানো হচ্ছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে. মাইকেল স্প্রিং ম্যান এ কথা বলেছেন।
-
সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলা; নিহত ৩
জানুয়ারি ২৩, ২০২১ ১৪:৫৪সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ দেইর আয-জাওয়ার প্রদেশ মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক বহরে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
-
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বৈঠকের খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল সিরিয়া
জানুয়ারি ১৯, ২০২১ ০৯:৩৩ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বৈঠকে বসার খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, যেসব ‘ভাড়াটে গণমাধ্যম’ এ ধরনের মিথ্যাচার করছে তারা গোটা মধ্যপ্রাচ্যেকে ইসরাইলের পশ্চিমা মিত্রদের দলে ভেড়াতে চায়।
-
সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ৩ তুর্কি সেনা নিহত
জানুয়ারি ১৭, ২০২১ ১৪:০৭সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, 'বাবতু' উপশহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে।
-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন
জানুয়ারি ১৬, ২০২১ ০৩:১০ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সিরিয়া সরকারের মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা আবার বাড়িয়েছে। শুক্রবার ইইউ এক ঘোষণায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
আল-কায়েদাকে জড়িয়ে পম্পেওর ইরানবিরোধী বক্তব্যের নিন্দা জানাল সিরিয়া
জানুয়ারি ১৫, ২০২১ ০২:৩৬ইরান আল-কায়েদার সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে বলে আমেরিকা যে অভিযাগ করেছে তাকে জনমত ভিন্নখাতে প্রবাহিত করার ঘৃণ্য অপচেষ্টা বলে মন্তব্য করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা নিজের অপকর্ম থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে এই অভিযোগ উত্থাপন করেছে।
-
আমেরিকার গোয়েন্দা তথ্য নিয়ে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল: মার্কিন গোয়েন্দা কর্মকর্তা
জানুয়ারি ১৩, ২০২১ ১৯:৫২আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে মঙ্গলবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওর এবং আল-বুকালাম শহরে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
রাকা প্রদেশের গ্রামে গোলাবর্ষণ করলো তুর্কি সেনারা
জানুয়ারি ০৮, ২০২১ ০৬:২২সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।