-
আমাদের সেনাবাহিনী এখন গোটা বিশ্বের আদর্শ: সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ০২, ২০২০ ১১:১১সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে এখন গোটা বিশ্বের আদর্শে পরিণত হয়েছে। এ কথা বলেছেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আইয়ুব।
-
এবার হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জুলাই ৩০, ২০২০ ০২:৪৯মার্কিন সরকার এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) ১৯ বছর বয়সি হাফেজ আল-আসাদ’সহ সিরিয়ার চার ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
-
হামলা প্রতিহত করার ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
জুলাই ২৮, ২০২০ ০৩:৫৩লেবানন সীমান্তে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি হামলা প্রতিহত করার যে দাবি ইহুদিবাদী ইসরাইল করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এই প্রতিরোধ আন্দোলন বলেছে, ইহুদিবাদী সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার জন্য তেল আবিব সোমবারের কথিত সংঘর্ষ ও তাদের বিজয়ের কল্পকাহিনী ফেঁদেছে।
-
তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলা; নিহত ৮
জুলাই ২৬, ২০২০ ১৬:১৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল-আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়।
-
‘আমরা হত্যা করতে চাইনি’: হিজবুল্লাহকে জানাল আতঙ্কিত ইসরাইল
জুলাই ২৬, ২০২০ ০১:৫৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভয়ে এই সংগঠনের একজন যোদ্ধাকে হত্যার দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
-
সিরিয়ার কয়েকটি অবস্থানে ইসরাইলি হেলিকপ্টার থেকে হামলা
জুলাই ২৫, ২০২০ ১০:২৪ইহুদিবাদী ইসরাইলের হেলিকপ্টার থেকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই ব্যক্তি আহত হন।
-
ইরানি যাত্রীবাহী বিমান হয়রানি নিয়ে মিথ্যা বলছে সেন্টকম
জুলাই ২৫, ২০২০ ০৬:৫১লেবাননের রাজধানী বৈরুতগামী ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি যাত্রীবাহী বিমানকে হয়রানির ব্যাপারে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের মুখপাত্র বিল আরবান যে দাবি করেছেন তাকে মিথ্যা বলে অভিহিত করেছে ইরানের বার্তা সংস্থা ‘নূর নিউজ’।
-
উপযুক্ত সময়ে আইন লঙ্ঘনের জবাব পাবে আমেরিকা: ইরান
জুলাই ২৫, ২০২০ ০১:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, উপযুক্ত সময়ে তার দেশের বিরুদ্ধে আমেরিকার প্রতিটি বিদ্বেষী আচরণের কঠোর জবাব দেয়া হবে।
-
সিরিয় সংকট সমাধানের উপায়: সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সম্পৃক্তি
জুলাই ২৪, ২০২০ ১৫:১৩জাতিসংঘে ইরানি প্রতিনিধি বলেছেন সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণ করা অপরিহার্য। ইরানি প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি আরও বলেন: অবৈধ বিদেশী বাহিনীকে সিরিয়ার মাটি ছেড়ে চলে যেতে হবে।
-
ইরানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া: 'দায় আমেরিকাকে নিতে হবে'
জুলাই ২৪, ২০২০ ০২:৫২সিরিয়ার আকাশে লেবাননগামী যাত্রীবাহী বিমানের চারপাশে শত্রু জঙ্গিবিমানের বিপজ্জনক মহড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।