-
তারতুস বন্দরে সামরিক মহড়া চালাল সিরিয়া ও রাশিয়া
জানুয়ারি ২১, ২০২০ ১৬:১১তারতুস বন্দরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে সিরিয়া ও রাশিয়া। যৌথ মহড়ার কমান্ডার আলেকজান্ডার ইউলদাশিফ বলেছেন, সাগরে আন্তর্জাতিক অর্থনৈতিক তৎপরতার নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়া চালানো হয়েছে।
-
হেমেইমিম ঘাঁটিতে ড্রোন হামলা ঠেকিয়ে দিল রাশিয়া
জানুয়ারি ২০, ২০২০ ১২:২৪সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে, তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এসব ড্রোন জঙ্গি গোষ্ঠীগুলো পাঠিয়েছিল।
-
ফিলিস্তিন এখনও আমাদের প্রধান ইস্যু: সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৯, ২০২০ ১৪:১৪সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, সিরিয়ার কাছে ফিলিস্তিন এখনও প্রধান ইস্যু এবং ভবিষ্যতেও এ নীতি অক্ষুন্ন থাকবে। তিনি আজ (রোববার) দামেস্কে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
-
সিরিয়ার তেল লুটপাট: ৭৫ ট্রাক ভর্তি সেনা এবং সরঞ্জাম পাঠাল আমেরিকা
জানুয়ারি ১৭, ২০২০ ১৫:১১সিরিয়ার তেল সমৃদ্ধ কয়েকটি দখলীকৃত এলাকায় অন্তত ৭৫টি ট্রাক ভর্তি সেনা ও সরঞ্জামের বহর পাঠিয়েছে আমেরিকা। পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জোর এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাখার কয়েকটি এলাকা থেকে তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাটে ওয়াশিংটন এবং তার মিত্ররা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে।
-
টি-ফোর বিমানঘাঁটিতে ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়ার বাহিনী
জানুয়ারি ১৫, ২০২০ ০৬:৫০সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।
-
মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের জনগণের বিশ্রাম নেয়া উচিত নয়: ইরান
জানুয়ারি ১৪, ২০২০ ১৯:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা চলে না যাওয়া পর্যন্ত এ অঞ্চলের জনগণের বিশ্রাম নেয়া বা শান্ত হওয়া উচিত হবে না। ইরান সফররত সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ আল-খামিসের সঙ্গে আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকে হাসান রুহানি একথা বলেন।
-
জেনারেল সোলাইমানিকে সর্বোচ্চ পদক দিল সিরিয়া, ইরান পাশে থাকবে বললেন সালামি
জানুয়ারি ১৪, ২০২০ ১২:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
মার্কিন সেনাদের বহিষ্কারের প্রচেষ্টা জোরদার করুন: ইরানের আহ্বান
জানুয়ারি ১৩, ২০২০ ১৬:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি পশ্চিমা এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণভাবে বহিষ্কার করার জন্য প্রচেষ্টা জোরদার করতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বহিষ্কার না করলে এই অঞ্চলে স্থিতিশীলতা, সম্প্রীতি এবং টেকসই নিরাপত্তা কখনোই আসবে না।
-
‘ট্রাম্প অন্ধভাবে ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়ন করছেন’
জানুয়ারি ১৩, ২০২০ ১২:৩৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারি বুসাইনা শাবান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের দেয়া পরিকল্পনাগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলে অন্ধভাবে বাস্তবায়ন করে চলেছেন।
-
সিরিয়া-ইরাক সীমান্তে ইসরাইলি হামলা: হাশদ আশ-শাবির ৮ যোদ্ধা নিহত
জানুয়ারি ১০, ২০২০ ১৫:৩৯ইহুদিবাদী ইসরাইলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত আট যোদ্ধা নিহত হয়েছেন। ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইল বিমান হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যেসব সংগঠন সক্রিয়ভাবে লড়াই করেছে হাশদ আশ-শাবি হচ্ছে তার একটি।