তারতুস বন্দরে সামরিক মহড়া চালাল সিরিয়া ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i76853-তারতুস_বন্দরে_সামরিক_মহড়া_চালাল_সিরিয়া_ও_রাশিয়া
তারতুস বন্দরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে সিরিয়া ও রাশিয়া। যৌথ মহড়ার কমান্ডার আলেকজান্ডার ইউলদাশিফ বলেছেন, সাগরে আন্তর্জাতিক অর্থনৈতিক তৎপরতার নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়া চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০২০ ১৬:১১ Asia/Dhaka
  • তারতুস বন্দর
    তারতুস বন্দর

তারতুস বন্দরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে সিরিয়া ও রাশিয়া। যৌথ মহড়ার কমান্ডার আলেকজান্ডার ইউলদাশিফ বলেছেন, সাগরে আন্তর্জাতিক অর্থনৈতিক তৎপরতার নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়া চালানো হয়েছে।

মহড়ায় দুই দেশের দুই হাজার সেনা এবং জাহাজসহ সাতটি নৌযান অংশ নিয়েছে। গত ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে গতকাল (মঙ্গলবার) তা শেষ হয়েছে।

এর আগে গতমাসেও তারতুস বন্দরে যৌথ মহড়া চালায় এই দুই দেশ। তারতুস হচ্ছে সিরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর। সেখানকার নৌঘাঁটিটি সিরিয়ার সরকারের অনুমোদন নিয়ে ব্যবহার করছে রুশ সামরিক বাহিনী।

সিরিয়া ও রাশিয়ার মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ও সহযোগিতা ছিল, তবে ২০১১ সালে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার পর সামরিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। জঙ্গি দমনে সিরিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা দিচ্ছে মস্কো।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।