-
সিরিয়ায় আবার ছড়িয়ে পড়তে পারে দায়েশ: পেট্রাউসের হুঁশিয়ারি
অক্টোবর ১৫, ২০১৯ ০৩:১৫আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক ডেভিড পেট্রাউস সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের পুনরাবির্ভাবের আশঙ্কা দেখা দেবে।
-
কুর্দিদের সঙ্গে চুক্তির পর ৩ শহরে ঢুকে পড়েছে সিরিয়ার সেনারা
অক্টোবর ১৪, ২০১৯ ১৭:২৮সিরিয়ার কুর্দি গেরিলাদের সঙ্গে চুক্তির পর দেশটির সরকারি সেনারা তিনটি শহরে পবেশ করেছে। শহরগুলো হচ্ছে- তাবকা, ইসা আইন এবং তাল-তামার।
-
তুরস্ক বিদেশি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে: কুর্দিদের দাবি
অক্টোবর ১৪, ২০১৯ ১৬:৪৪তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি সাংবাদিক ও বেসামরিক লোকদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুর্দিরা। কুর্দি সূত্রগুলো বলছে, রোববার রাতে একদল বিদেশি সাংবাদিক ও বেসামরিক ব্যক্তির ওপর বোমা ফেলা হয়েছে।
-
সিরিয়ার তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা: রিপোর্ট
অক্টোবর ১৪, ২০১৯ ১১:২৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা। কুর্দি গেরিলাদের সঙ্গে সিরিয়া সরকারের একটি চুক্তি সই হওয়ার পর ওই অঞ্চলে সেনা পাঠালো দামেস্ক সরকার। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
-
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে বাকি সেনা প্রত্যাহার করা হবে: পেন্টাগন
অক্টোবর ১৪, ২০১৯ ১০:৫৪মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন করা আরো এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। তুরস্ক যখন ওই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন প্রশাসন এ ঘোষণা দিল।
-
পশ্চিমা হুমকি সিরিয়ায় তুর্কি অভিযান বন্ধ করতে পারবে না: এরদোগান
অক্টোবর ১৪, ২০১৯ ১০:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা পশ্চিমা হুমকি-ধমকিতে বন্ধ হবে না। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এই অভিযান বন্ধ করতে পারবে না।
-
তুর্কি আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার সেনারা উত্তরে অগ্রসর হচ্ছে
অক্টোবর ১৪, ২০১৯ ০৯:৫৪সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে তা মোকাবেলা করার জন্য সিরিয়ার কয়েকটি সেনা ইউনিট উত্তরাঞ্চলে রওয়ানা দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গতকাল (রোববার) সন্ধ্যায় জানিয়েছে, সিরিয়ার সেনারা এবং আরব সহযোগীরা তুর্কি আগ্রাসন মোকাবেলার জন্য উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
-
যুদ্ধ থেকে বাঁচতে ১,০০০ মার্কিন সেনা সরিয়ে নেয়া হচ্ছে: প্রতিরক্ষামন্ত্রী
অক্টোবর ১৪, ২০১৯ ০৩:৩৫মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে এক হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়া হবে। তিনি রোববার মার্কিন নিউজ চ্যানেল সিবিএস’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান।
-
৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৫৩৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ (রোববার) দাবি করেছে, রাস আল আইন শহরে তাদের সঙ্গে লড়াইয়ে ৭৫ তুর্কি সেনা নিহত ও ৭ ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৯ তুর্কি সেনা।
-
সিরিয়ার কুর্দি ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে পারে ইরান: জারিফ
অক্টোবর ১৩, ২০১৯ ১৪:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার কুর্দি গেরিলা, তুরস্ক সরকার ও সিরিয়ার সরকারকে এক টেবিলে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।