-
সিরিয়ায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে আমেরিকা: রাশিয়া
সেপ্টেম্বর ১০, ২০১৮ ০২:১৬সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি গ্রামে আমেরিকা ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে রাশিয়া জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কো গতকাল (রোববার) এ খবর দিয়ে জানিয়েছেন, শনিবার প্রদেশের হাজিন গ্রামে এ হামলা চালায় মার্কিন বাহিনী।
-
আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর শক্তি আমেরিকার নেই: ইরান
সেপ্টেম্বর ১০, ২০১৮ ০১:২৩ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। রোববার রাশিয়ার নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
-
ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে মস্কো ও আঙ্কারার সঙ্গে তেহরানের সম্পর্কের গুরুত্ব
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ১২:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে দেয়া সাক্ষাতে বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা বর্তমানে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে জরুরি।
-
ইদলিবে অভিযান চালানোর সার্বভৌম অধিকার আছে: সিরিয়া
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০৭:৩০জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে সামরিক অভিযান চালানোর ব্যাপারে দামেস্ক সরকারের সার্বভৌম অধিকার রয়েছে। তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ মুক্ত করে সন্ত্রাসীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হবে।
-
পুতিন ও এর্দোগান তেহরানে; বসছেন ত্রিপক্ষীয় বৈঠকে
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ০৮:৫৭ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এরইমধ্যে তুর্কি ও রুশ প্রেসিডেন্ট তেহরানে পৌঁছেছেন।
-
ত্রিদেশীয় বৈঠকের যৌথ বিবৃতি; সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার তাগিদ
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৫:২১সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট। আজ (শুক্রবার) তেহরানে সিরিয়া বিষয়ক শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে এ বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
-
ত্রিদেশীয় শীর্ষ বৈঠক; কী বললেন ড. রুহানি?
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৪:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়া থেকে আমেরিকাকে সরে যেতে হবে। কারণ সিরিয়া সংকটের মূলে রয়েছে আমেরিকা। আজ (শুক্রবার) সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।
-
রুহানি, পুতিন ও এর্দোগানের মধ্যে বৈঠক চলছে
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৩:০২ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) শুরু হয়েছে সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক। ইরানের 'শীর্ষ সম্মেলন কেন্দ্রে' এখন এ বৈঠক চলছে। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান নিজ নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন।
-
ইদলিব শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১১:০১সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি সেখানে সম্ভাব্য যেকোনো যুদ্ধে জয়লাভের অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি আরো বলেন, ইদলিবকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।
-
এখন অস্বীকার করছেন ট্রাম্প
সেপ্টেম্বর ০৬, ২০১৮ ১৭:৩২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যার নির্দেশ দেয়ার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ওয়াশিংটন পোস্টের খ্যাতিমান সাংবদিক বব উডওয়ার্ড তার নতুন বই ‘ফেয়ার’ এ দাবি করেছেন- সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।