-
সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলা; স্থল অভিযানের প্রস্তুতি চলছে
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ১৫:১৭সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ শামের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক এলাকায় হামলার ঘটনা ঘটে নি।
-
সিরিয়া ইস্যুতে বৈঠকে বসছেন ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ১৪:৪১সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপারে তেহরান বৈঠকের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। তবে সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু ও পুনর্গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
-
বাশার আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প: উডওয়ার্ড
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ০৯:১৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে দামেস্ক সরকারের ওপর রাসায়নিক হামলার দোষ চাপিয়ে ট্রাম্প ওই হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিলেন বলে নতুন একটি বইয়ে তথ্য প্রকাশ করেছেন মার্কিন খ্যাতনামা সাংবাদিক বব উডওয়ার্ড।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের চূড়ান্ত পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ঘুম হারাম
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৪:২৭সিরিয়ার সেনাবাহিনী গত দুই বছরে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরণের সাফল্য অর্জন করেছে। বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিতে সিরিয়ার সেনাবাহিনী সক্ষম হয়েছে।
-
রাশিয়ার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে সিরিয়ায়
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ১৭:৩৮সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। রাশিয়ার কয়েকটি গণমাধ্যম সূত্র থেকে এ খবর পাওয়া গেছে।
-
সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন ইরানি সামরিক উপদেষ্টারা থাকবে: ইরান
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ১২:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টারা এখনও সেদেশের সরকারি বাহিনীকে সহযোগিতা দিচ্ছেন এবং সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন তারা সেখানে অবস্থান করবেন। আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
পালমিরায় হামলার জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা: রাশিয়া
সেপ্টেম্বর ০২, ২০১৮ ০৩:১০আমেরিকার পক্ষ থেকে প্রশিক্ষিত জঙ্গিরা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ঐতিহাসিক পালমিরা শহরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বলেছে, সিরিয়া থেকে আটক উগ্র জঙ্গিরা এই গোপন পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছে।
-
সিরিয়ার আগুন নিয়ে খেলবেন না: আমেরিকার প্রতি রুশ হুঁশিয়ারি
আগস্ট ৩১, ২০১৮ ০৯:০১সিরিয়ার আগুন নিয়ে না খেলার জন্য আমেরিকাসহ পাশ্চাত্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। সিরিয়ার ইদলিবে সাজানো রাসায়নিক হামলা চালিয়ে দেশটিতে মার্কিন সম্ভব্য হামলার পক্ষে যুক্তি দাঁড়ানোর চেষ্টা চলছে বলে উল্লেখ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
ইদলিব মুক্ত করতে ‘সর্বাত্মক অভিযান’ চালানো হবে: সিরিয়া
আগস্ট ৩১, ২০১৮ ০৪:০৬সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার জন্য ‘সর্বাত্মক’ অভিযান চালানো হবে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী জাবহাত ফহেত আশ-শামের কাছ থেকে প্রদেশটি পুনরুদ্ধার করা হবে এবারের সেনা অভিযানের মূল লক্ষ্য।
-
সিরিয়ায় ৫ হাজার বন্দিকে ঠাণ্ডা মাথায় হত্যা করে আইএস
আগস্ট ৩০, ২০১৮ ১৩:৫৩সিরিয়ায় ৫ হাজারের বেশি মানুষকে আটকের পর বিভিন্ন উপায়ে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ। এ তথ্য জানিয়েছে সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের নামে যাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। ১২৫ শিশু ও ১৭৪ জন নারীসহ তিন হাজার বেসামরিক ব্যক্তিকে ঠাণ্ডা মাথায় নির্মমভাবে হত্যা করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।