রাশিয়ার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে সিরিয়ায়
https://parstoday.ir/bn/news/world-i64021-রাশিয়ার_নতুন_বিমান_প্রতিরক্ষা_ব্যবস্থা_নেয়া_হয়েছে_সিরিয়ায়
সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। রাশিয়ার কয়েকটি গণমাধ্যম সূত্র থেকে এ খবর পাওয়া গেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ১৭:৩৮ Asia/Dhaka
  • টোর-এম২’ মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
    টোর-এম২’ মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। রাশিয়ার কয়েকটি গণমাধ্যম সূত্র থেকে এ খবর পাওয়া গেছে।

রাশিয়ার একটি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ‘টোর-এম২’ মডেলের এ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে হেমেইমিম বিমানঘাঁটিতে। এ ঘাঁটিতে রাশিয়ার বেশকিছু যুদ্ধবিমান রয়েছে।

সিরিয়ার ওপর মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করার পর রাশিয়ার এ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে নেয়া হলো।

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রুশ গণমাধ্যমে খবর অনুসারে, সম্প্রতি রাশিয়ার কয়েকটি সামরিক পরিবহন বিমান সিরিয়ায় গেছে। এসব বিমানে করে টোর-এম২ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ায় নেয়া হতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সামরিক পরিবহন বিমানে করে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে যা আকাশে শত্রুর যেকোনো গোপন লক্ষ্যবস্তু ধ্বংস করতে এবং সিরিয়ার ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম।#

পার্সটুডে/এসআইবি/৩