-
সিরিয়ায় হামলার পরিণতি ভোগ করতে হবে: আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত
এপ্রিল ১৪, ২০১৮ ০৫:৪১আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তানভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় সমন্বিত হামলার জন্য আমেরিকা ও তার মিত্রদের পরিণতি ভোগ করতে হবে।
-
সিরিয়ায় ইঙ্গ-মার্কিন-ফরাসি হামলার মূল রহস্য সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য
এপ্রিল ১৪, ২০১৮ ১৬:০৩ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ায় আজকের ভোরের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হচ্ছেন অপরাধী।
-
সিরিয়ায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা; তারা যেখানে খুশি যেতে পারেন: জাফারি
এপ্রিল ১৩, ২০১৮ ১১:১৭আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ'র সদস্যরা দুমার যেকোনো স্থান পরিদর্শন করতে পারেন। তারা যেখানে ইচ্ছা যেতে পারেন। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।
-
সিরিয়ায় কখন হামলা হবে তা আমি বলি নি: ট্রাম্প
এপ্রিল ১২, ২০১৮ ১৫:১০আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে তা আমি কখনোই বলি নি। আজ (বৃহস্পতিবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করি নি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।
-
সন্ত্রাসীদের কাছ থেকে দুমা পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী
এপ্রিল ১২, ২০১৮ ১১:২০সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতার সর্বশেষ শহর ‘দুমা’ উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর ফলে পূর্ব গৌতা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে গোটা এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে এল।
-
সিরিয়ায় হামলা চালাতেও সেই মিথ্যাচার, সেই 'ইরাক কৌশল'!
এপ্রিল ১২, ২০১৮ ১০:৫৩সিরিয়ায় হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ হলো-সিরিয়ার সরকারি বাহিনী নাকি দামেস্কের অদূরে দুমায় রাসায়নিক হামলা চালিয়েছে। কিন্তু এখনও কোনো তদন্ত হয় নি। সিরিয়ার সরকার রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। কিন্তু ট্রাম্প ও তার মিত্ররা এসব কিছুই শুনছেন না। এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন খবরে জানা যাচ্ছে, আমেরিকা ও তার মিত্ররা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
-
পূর্ব গৌতা সফর করলেন ইরানি কর্মকর্তা; সিরিয়ার পাশে থাকার ঘোষণা
এপ্রিল ১২, ২০১৮ ০৪:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি সিরিয়ার পূর্ব গৌতা সফর করেছেন। গতকাল (বুধবার) তিনি ওই এলাকার কিছু সুড়ঙ্গ পথও পরিদর্শন করেন যা উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করত।
-
সিরিয়ায় সম্ভাব্য হামলার খরচ আরবদের কাছ থেকে নেবে ট্রাম্প: লেবানন
এপ্রিল ১১, ২০১৮ ২১:৩৬লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার খরচের পুরোটাই আরবদের কাছ থেকে আদায় করবে আমেরিকা এবং সম্ভাব্য আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ। গতকাল (বুধবার) কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
-
আসাদ 'গণহত্যা' চালিয়েছে, সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিন: মার্কিন কর্মকর্তা
এপ্রিল ১১, ২০১৮ ১৩:৪৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে হাচিসন। একইসঙ্গে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। রাজাধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দুমা শহরে কথিত রাসায়নিক হামলার পর মার্কিন কূটনীতিক এ আহ্বান জানান।
-
হুমকির মধ্যে সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের যুদ্ধবিমান
এপ্রিল ১১, ২০১৮ ০৯:২৬ইরাক সীমান্তবর্তী সিরিয়ার আকাশসীমায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের যুদ্ধবিমান ওড়ার খবর বেরিয়েছে। সন্ত্রাসী অধ্যুষিত সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলো সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের বিমান ওড়ার খবর বের হলো।