-
পূর্ব গৌতার জঙ্গিদেরকে চিরদিন সহ্য করবে না রাশিয়া: পুতিন
মার্চ ০১, ২০১৮ ০৪:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে তৎপর জঙ্গিদের হামলা অনির্দিষ্টকালের জন্য সহ্য করা হবে না। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা থেকে রাজধানী লক্ষ্য করে যখন নির্বিচারে গোলাবর্ষণ করা হচ্ছে তখন এ হুঁশিয়ারি দিলেন পুতিন।
-
সিরিয়ায় মার্কিন হামলা; আরো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ০৯:৩১সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
-
ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় ব্রিটেনের খরচ ২৪৪ কোটি ডলার!
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৫:৩২২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় ব্রিটেন ২৪৪ কোটি ডলার খরচ করেছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ বিরোধী 'ড্রোন ওয়ার্স ইউকে' নামে একটি সংস্থার অনুরোধে গতকাল (সোমবার) এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশ দু'টিতে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে আমেরিকা তার মিত্রদের নিয়ে ২০১৪ সালে একটি সামরিক জোট গঠন করে। ব্রিটেন কথিত সামরিক জোটের অন্যতম সদস্য।
-
রাসায়নিক হামলা প্রমাণিত হলে সিরিয়া হামলায় অংশ নেব: ব্রিটেন
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৪:০৮সিরিয়ার বেসামিক ব্যক্তিদের ওপর দেশটির সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করছে তা প্রমাণিত হলে দামেস্কের বিরুদ্ধে সামরিক হামলায় আমেরিকার সঙ্গে ব্রিটেনও অংশ নেবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ (মঙ্গলবার) বিবিসি সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।
-
ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি দেয়ার কথা জানালেন মোগেরিনি
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৫৯সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি এ ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন।
-
প্রতিদিন ৫ ঘণ্টা যুদ্ধবিরতির নির্দেশ দিলেন পুতিন
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে পূর্ব গৌতা এলাকায় প্রতিদিন পাঁচ ঘণ্টা করে যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জঙ্গি অধ্যুষিত ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার জন্য একটি ‘মানবিক করিডর’ স্থাপনেরও নির্দেশ দিয়েছেন তিনি। আজ থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।
-
দূতাবাস স্থানান্তর করা হলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে: ইরান
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১৫:৩৩ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নিজের দূতাবাস সরিয়ে নেয়ার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।
-
পাইলটের ভুলে এফ-১৬ ভূপাতিত হয়েছে: ইসরাইলের দাবি
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১২:৫২ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সম্প্রতি সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে যে এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হয়েছে তাতে পাইলটের মানবীয় বা পেশাগত ভুল ছিল।
-
আফরিনে যুদ্ধবিরতি মানব না: তুরস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ২০:৫৮সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতভাবে যে প্রস্তাব পাস করেছে তাকে স্বাগত জানিয়ে তুরস্ক বলেছে, আফরিন অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর অভিযানের ওপর এ প্রস্তাব কোনো প্রভাব ফেলবে না।
-
"সিরিয়া ইস্যুতে জাতিসংঘে গৃহীত প্রস্তাব সংকটের স্থায়ী সমাধান করবে না"
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১৫:২৭জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে সিরিয়া বিষয়ে ২৪০১ নম্বর প্রস্তাব পাস হয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কুয়েত ও সুইডেন সরকার সিরিয়া বিষয়ে খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল।