-
সিরিয়ার যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হবে: রুহানি
মার্চ ২৮, ২০১৬ ২১:০১২৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়ার যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশটির বিদেশি মদদপুষ্ট যুদ্ধ বন্ধে রাজনৈতিক আলোচনা গতিশীল করার আহ্বানও জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এ সব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি।
-
‘পালমিরা অভিযানে রুশ স্থলসেনার অংশগ্রহণ ছিল না’
মার্চ ২৮, ২০১৬ ১৬:৪৪২৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা মুক্ত করার অভিযানে কোনো রুশ স্থলসেনা অংশ নেয়নি। একথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন। আজ (সোমবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবর জানিয়ে বলেছেন, স্থলবাহিনী অংশ না নিলেও বিমান হামলায় রাশিয়ার অংশগ্রহণ ছিল।
-
পালমিরা মুক্ত হওয়ায় আসাদকে অভিনন্দন জানালেন পুতিন
মার্চ ২৭, ২০১৬ ১৯:২৭২৭ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ঐতিহাসিক প্রাচীন নগরী পালমিরা মুক্ত হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী কয়েক সপ্তাহের অভিযানের মধ্য দিয়ে মুক্ত হয়েছে পালমিরা।
-
দায়েশ মুক্ত হয়েছে সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা
মার্চ ২৭, ২০১৬ ০৮:১৮২৭ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার সেনাবাহিনী আজ(রোববার) ঐতিহাসিক নগরী পালমিরায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে এ প্রাচীন নগরী অবস্থিত। তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক বিজয়েরই অংশ হিসেবে পালমিরায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সিরিয় বাহিনী।
-
‘সবাই সুখী, তাই সৌদি আরবে নির্বাচনের প্রয়োজন নেই!’
মার্চ ২৭, ২০১৬ ০৬:৩২২৭ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মোলাইয়েমি দাবি করেছেন, দেশটির জনগণ বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের অন্যতম তাই সেখানে কোনো নির্বাচনের প্রয়োজনই নেই। আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
-
হোমসে ২৪ ঘণ্টায় ১৫৮ দফা বিমান অভিযান চালাল রাশিয়া
মার্চ ২৬, ২০১৬ ১৯:৪৭২৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, সিরিয়ার মধ্য অঞ্চলের প্রদেশ হোমসে ১৫৮ দফা বিমান অভিযান চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো এ সব অভিযানে অন্তত একশ’ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ায় সংহতি তৎপরতায় জড়িত রুশ কেন্দ্র বলেছে, রুশ বিমান বাহিনী হোমসের পালিমার নগরীর কাছে ৪০ দফা বিমান অভিযান চালিয়েছে।
-
সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করল ফরাসি একটি প্রতিনিধি দল
মার্চ ২৬, ২০১৬ ১৫:১৬২৬ মার্চ (রেডিও তেহরান): ফরাসি একটি প্রতিনিধি দল সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছে। মধ্যপ্রাচ্যের দেশটি যখন বিদেশি মদদপুষ্ট ভয়াবহ জঙ্গিবাদের কবল থেকে মুক্তি পাওয়ার দিকে এগিয়ে চলেছে তখন এ দামেস্ক সফর করল এ দল।
-
সিরিয়ার জন্য সংবিধান প্রণয়নে সম্মত আমেরিকা ও রাশিয়া
মার্চ ২৫, ২০১৬ ১৩:৫০২৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে যৌথ প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে রাশিয়া ও আমেরিকা। দেশ দু’টি সিরিয়ার জন্য একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নের ওপরও জোর দিয়েছে।
-
সিরিয়ার যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ২৫, ২০১৬ ১০:১৪২৫ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভেলেন্তিনা মাতভিনকো অভিযোগ করেছেন, তুরস্ক সিরিয়ার যুদ্ধবিরতি বানচাল করার চেষ্টা করছে। নিজ ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ চেষ্টা করছে বলে পরিষ্কার ভাষায় অভিযোগ করেন তিনি।
-
সিরিয়াকে অত্যাধুনিক অস্ত্র দিয়েছে রাশিয়া
মার্চ ২৪, ২০১৬ ১৮:০২২৪ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার সরকারি বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিয়েছে রাশিয়া। পাশাপাশি অত্যাধুনিক গোলন্দাজ এবং যোগাযোগ ব্যবস্থাও দিয়েছে দেশটিকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয় বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য এ সব অস্ত্র দেয়া হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার এ কথা জানিয়েছেন।