-
পালমিরায় ঢুকে পড়েছে সিরিয়ার সেনারা
মার্চ ২৪, ২০১৬ ১৪:৩০২৪ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরে ঢুকে পড়েছে দেশটির সরকারি সেনারা। তবে তার আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সঙ্গে সিরিয়ার সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গত এক বছর ধরে ইতিহাস-ঐতিহ্যের এ শহরটি সন্ত্রাসীদের দখলে ছিল।
-
সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েন করেছে রাশিয়া
মার্চ ২৪, ২০১৬ ০৪:৫০২৪ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েন করেছে রাশিয়া। একজন পদস্থ রুশ সেনা কমান্ডার জানিয়েছেন, ‘শত্রুর অবস্থান শনাক্তকরণসহ আরো কিছু বিশেষ দায়িত্ব’ দিয়ে এই বাহিনী মোতায়েন করা হয়েছে। এর ফলে এই প্রথম রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ করার জন্য স্থলবাহিনী মোতায়েনের খবর নিশ্চিত করা হলো।
-
সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন: শক্তি প্রয়োগ করতে পারে রাশিয়া
মার্চ ২১, ২০১৬ ১২:৪৪২১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় যেসব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে না তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ শুরু করতে পারে রাশিয়া। আজ (সোমবার) রাশিয়ার জেনারেল স্টাফ সের্গেই রুদস্কয় আমেরিকাকে সতর্ক করে এক বিবৃতিতে এ কথা বলেছেন।
-
‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’
মার্চ ২১, ২০১৬ ১২:০৫২১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য সন্ত্রাসবাদ হুমকি হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান হলো। সিরিয়ার রাজধানী দামেস্কে আরব এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে এ আহ্বান জানান তিনি।
-
দামেস্কে বিশাল গৃহায়ণ প্রকল্পের উদ্বোধন করলেন আসাদ
মার্চ ১৮, ২০১৬ ০৯:১৮১৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার রাজধানী দামেস্কে বিশাল একটি গৃহায়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও উন্নয়ন প্রচেষ্টার প্রতীক হিসেবে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, “আমরা এমন একটি দেশের নির্মাণ কাজ নিয়ে কথা বলছি যেখানে ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।”
-
‘সিরিয়া ইস্যুতে রাশিয়ার কাছে পরাজিত হয়েছে আমেরিকা’
মার্চ ১৭, ২০১৬ ০১:২৭১৭ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার মাধ্যমে দামেস্ক সংকটে মস্কোর কাছে ওয়াশিংটনের পরাজয় হয়েছে। রুশ সেনা প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, দখলদারিত্ব কায়েম না করেও অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল প্যাট্রিক ওয়েলচ্।
-
সিরিয় খ্রিস্টানরা আসাদকে সমর্থন করে: আলেপ্পোর বিশপ
মার্চ ১৬, ২০১৬ ২২:১৭১৬ মার্চ (রেডিও তেহরান): ভবিষ্যত যেকোনো নির্বাচনে সিরিয়ার বেশিরভাগ খ্রিস্টান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করবে বলে জানিয়েছেন আলেপ্পো প্রদেশের বিশপ। খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু বিশপ অ্যান্টোনি ওদো আজ (বুধবার) বলেন, সিরিয়ার প্রায় শতকরা ৮০ ভাগ খ্রিস্টান জনগণ বাশার আসাদকে সমর্থন করবে যদি তিনি পুনঃনির্বাচন করেন।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে দুর্বল করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ১৬, ২০১৬ ২০:৪০১৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে আজ (বুধবার) এ কথা বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় গোলাবর্ষণের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিরতি বিনষ্ট করছে।
-
‘এখনো সিরিয়াকে সমর্থন দেবে ইরান’
মার্চ ১৬, ২০১৬ ১৬:০৪১৬ মার্চ (রেডিও তেহরান): ইরানের জাতীয় সংসদ মজলিসে শূরার স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে মিত্র দেশ সিরিয়ার জনগণ ও সরকারকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে তেহরান।
-
আমরা সরে আসায় আসাদ দুর্বল হবেন না: রাশিয়া
মার্চ ১৬, ২০১৬ ১৩:৩২১৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দুর্বল হবেন না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এ ঘোষণা দিয়ে বলেছেন, আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মস্কো সফরের প্রধান আলোচ্যসূচি হবে সিরিয়া পরিস্থিতি।