• ‘ইরান-রাশিয়ার ভয়ে সিরিয়ায় হামলা বন্ধ রেখেছে সৌদি’

    ‘ইরান-রাশিয়ার ভয়ে সিরিয়ায় হামলা বন্ধ রেখেছে সৌদি’

    ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৫:২২

    ২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার পক্ষ থেকে কঠোর জবাবের ভয়ে সিরিয়ায় সামরিক আগ্রাসনের পরিকল্পনা স্থগিত রেখেছে সৌদি আরব এবং তুরস্ক। সৌদি আরব বিষয়ক ইরানের বিশেষজ্ঞ রেজা মিরাবিয়ান এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত বাসিরাত নিউজ এ গোলটেবিলের আয়োজন করে।

  • আলেপ্পো অভিযানের পথেই আরেক শহরের দখল নিল সিরিয় বাহিনী

    আলেপ্পো অভিযানের পথেই আরেক শহরের দখল নিল সিরিয় বাহিনী

    ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১৩:২০

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর মুক্তির পথে আরো এগিয়ে গেছে দেশটির সেনাবাহিনী। ওই শহর মুক্তি অভিযানের পথেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে খানাসার শহর আবার দখলে নিয়েছে সরকারি সেনারা। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ শহর নিয়ন্ত্রণে নেয়ার কারণে আলেপ্পোর প্রধান শহরে রসদ সরবরাহের পথ পরিষ্কার হলো।

  • যতক্ষণ আসাদ ক্ষমতায় আছেন ততক্ষণ শান্তি আসবে না: ওবামা

    যতক্ষণ আসাদ ক্ষমতায় আছেন ততক্ষণ শান্তি আসবে না: ওবামা

    ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১২:৩৮

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় যতক্ষণ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় আছেন ততক্ষণ পর্যন্ত শান্তি সম্ভব নয়। ওবামা আবারো আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, “ক্ষমতা থেকে তার সরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।” এর পাশাপাশি বারাক ওবামা সিরিয়া ও রাশিয়াকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

  • সিরিয়ায় অভিযান চালাতে তুরস্কে সৌদি বিমান

    সিরিয়ায় অভিযান চালাতে তুরস্কে সৌদি বিমান

    ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ২৩:০১

    ২৫ ফেব্রুয়াারি (রেডিও তেহরান): সিরিয়ায় অভিযান চালানোর প্রস্তুত নিতে সৌদি বিমান বাহিনীর দুই ডজনেরও বেশি সদস্য ও সামরিক সরঞ্জাম নিয়ে দুটি কার্গো বিমান তুরস্কে পৌঁছেছে। তুরস্কের গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে। এসব গণমাধ্যম বলেছে, সৌদি আরবের প্রায় ৩০ জন সেনা কর্মকর্তা ও সামরিক সরঞ্জাম নিয়ে দুটি সি-১৩০ কার্গো বিমান তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটিতে পৌঁছেছে।

  • যুদ্ধবিরতি মেনে চলতে পুতিনকে আশ্বাস দিলেন আসাদ

    যুদ্ধবিরতি মেনে চলতে পুতিনকে আশ্বাস দিলেন আসাদ

    ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ১৪:৫৬

    ২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় আসন্ন যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা বলেন। সে সময় আসাদ পুতিনকে আশ্বস্ত করেন যে, তার পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে চলতে সমস্যা নেই।

  • যুদ্ধবিরতি না মানার হুমকি দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি

    যুদ্ধবিরতি না মানার হুমকি দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি

    ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ০০:০১

    ২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার কথিত বিরোধী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি সম্ভাব্য যুদ্ধবিরতি না মানার হুমকি দিয়েছে। ফ্রি সিরিয়ান আর্মিকে আমেরিকা ও তার মিত্ররা মধ্যপন্থি বিরোধীদল বলে মনে করে। এ গোষ্ঠীর ভেতরে আশ্রয় নেয়া বিদেশি সন্ত্রাসীরা বলেছে, তারা যুদ্ধবিরতিতে অংশ নেবে না।

  • যুদ্ধবিরতি মেনে নিল সিরিয়া

    যুদ্ধবিরতি মেনে নিল সিরিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ১৩:১৩

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া সরকার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে দামেস্ক। সোমবার রাশিয়া এবং আমেরিকা এ যুদ্ধবিরতির ঘোষণা করেছে।

  • সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা: ২৭ ফেব্রুয়ারি কার্যকর

    সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা: ২৭ ফেব্রুয়ারি কার্যকর

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৮:১৯

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে দু নেতা আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ খবর নিশ্চিত করেছে।

  • এপ্রিলে সিরিয়ায় নির্বাচন হবে: প্রেসিডেন্ট আসাদের ঘোষণা

    এপ্রিলে সিরিয়ায় নির্বাচন হবে: প্রেসিডেন্ট আসাদের ঘোষণা

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৭:৪৭

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আগামী এপ্রিল মাসে সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকা ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ১৩ এপ্রিল সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।

  • অবস্থান জোরদার করতে যুদ্ধবিরতি চায় আন-নুসরা: রাশিয়া

    অবস্থান জোরদার করতে যুদ্ধবিরতি চায় আন-নুসরা: রাশিয়া

    ফেব্রুয়ারি ২২, ২০১৬ ০৭:০৩

    ২২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া সরকারের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট নিজেদের অবস্থান জোরদার করার জন্য যুদ্ধবিরতি চাইছে। রাশিয়ার জাতীয় সংসদের নিম্মকক্ষ দুমার পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি আলেক্সি পুশকভ আজ (সোমবার) এ কথা বলেছেন।