-
ইরানের সর্বোচ্চ নেতার সাথে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাত: সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
মে ০৯, ২০২২ ১৩:২৮ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তেহরান সফরকারী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেয়া সাক্ষাতে বলেছেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ এবং একটি আন্তর্জাতিক যুদ্ধে তাদের বিজয় সেদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। একই সঙ্গে তিনি দুদেশের মধ্যে সম্পর্ক বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছেন।
-
প্রতিরোধ সংগ্রামীরাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে: ইরানের প্রেসিডেন্ট
মে ০৯, ২০২২ ০১:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আগামী দিনগুলোতে বিভিন্ন দেশের জনগণের প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে।তিনি আরো বলেছেন, কথিত সংলাপ এবং অসলো, ক্যাম্প ডেভিড বা শতাব্দির সেরা চুক্তির মতো চুক্তিগুলো ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারবে না।
-
বিশ্বের সবাই সিরিয়াকে এখন একটা শক্তি হিসেবে গণ্য করে: ইরানের সর্বোচ্চ নেতা
মে ০৮, ২০২২ ১৩:৩৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আজ (রোববার) ইরান সফর করেছেন। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে তিনি বৈঠক করেন।
-
ইসরাইল, তুরস্ক ও আমেরিকাকে ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি
এপ্রিল ২৮, ২০২২ ০৯:৪৪ইহুদিবাদী ইসরাইল, তুরস্ক ও আমেরিকার সেনারা সিরিয়ায় মাঝেমধ্যে যেসব ভয়াবহ হামলা চালায় তার ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি দিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপর বহিঃশক্তির হামলার জবাব দেয়ার অধিকার দামেস্ক সংরক্ষণ করে।
-
সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা চলবে না: ইরান
এপ্রিল ২৭, ২০২২ ১০:১১জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার সুযোগ নেই।
-
দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলা; সিরিয়ার ৪ সেনা নিহত
এপ্রিল ২৭, ২০২২ ০৭:২৪ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত চার সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়।
-
গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরাইলকে সতর্ক করলো রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ১২:৩৭জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া আবারো সিরিয়ার মালিকানাধীন গোলান মালভূমি ইহুদিবাদী ইসরাইল কর্তৃক জোরপূর্বক দখলদারিত্বের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, কৌশলগত এই এলাকায় তেল আবিব শাসকগোষ্ঠী তার অবৈধ বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা করছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
-
মাতৃভূমি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন ফিলিস্তিনি তরুণরা
এপ্রিল ২৪, ২০২২ ০৬:১৬সিরিয়ায় অবস্থানরত ফিলিস্তিনি তরুণরা ইহুদিবাদী ইসরাইলি শক্তির হাত থেকে মাতৃভূমি উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তারা এই অঙ্গীকার তুলে ধরেন।
-
সিরিয়ায় যেতে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া
এপ্রিল ২৪, ২০২২ ০৪:০৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গতকাল (শনিবার) ঘোষণা করেছেন যে, তার দেশের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার কোনো বিমান সিরিয়ায় যেতে পারবে না। তিনি জানিয়েছেন, রাশিয়ার সামরিক ও বেসামরিক সব রকমের বিমানের জন্য এই নিষেধাজ্ঞা তিন মাসের জন্য বহাল থাকবে।
-
তুর্কি গণমাধ্যমের খবর নাকচ করল সিরিয়া
এপ্রিল ২৩, ২০২২ ১৬:০১তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য যেকোনো ধরনের যোগাযোগের কথা জোরালো ভাষায় নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার এই অবস্থান তুরস্কের কিছু কর্মকর্তার বক্তব্য-বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। তুর্কি কোনো কোনো কর্মকর্তা দাবি করেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য যোগাযোগ শুরু হয়েছে।