-
সিরিয়ার ইদলিবে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান, নারী শিশুসহ নিহত ১৩
ফেব্রুয়ারি ০৪, ২০২২ ০৮:৪২যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দখলদার মার্কিন বাহিনীর বিশেষ ইউনিট একটি অভিযান পরিচালনা করেছে যাতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
-
সিরিয়ায় তুর্কি সেনা ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ, ১০ বেসামরিক নাগরিক নিহত
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ০৯:২৯সিরিয়ার আলেপ্পো প্রদেশে দখলদার তুর্কি সেনা ও তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী এবং মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের মধ্যে ভয়াবহ বোমা বর্ষণের ঘটনায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
-
কুর্দি বিদ্রোহীদের অবস্থানে হামলায় অংশ নিয়েছে ৬০ তুর্কি জঙ্গিবিমান
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ০৬:৫৯ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, হামলায় ৬০টি যুদ্ধবিমান ও ড্রোন অংশ নিয়েছে; অন্যদিকে ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।
-
সিরিয়ায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালালো লেবাননের হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৩:০২সিরিয়ার বিশাল এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দৈনিক 'আল আরাবি আল জাদিদ' আজ (বুধবার) লিখেছে, সিরিয়ার দিয়ার আয-যৌর এবং তাদমুর প্রদেশের মাঝামাঝি এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
-
আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া
জানুয়ারি ৩১, ২০২২ ০৮:৫২ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
-
সিরিয়ার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে আমেরিকা
জানুয়ারি ২৯, ২০২২ ১০:৫০সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কয়েককটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
-
সিরিয়ায় মার্কিন সন্ত্রাস, লুটপাট ও দখলদারিত্বের বিষয়ে রুশ উদ্বেগ
জানুয়ারি ২৮, ২০২২ ১৫:০২জাতিসংঘে নিযুক্ত রুশ উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, তার দেশ সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন সব বিদেশী সেনার দ্রুত প্রত্যাহার চায়।
-
দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা: সিরিয়া
জানুয়ারি ২৭, ২০২২ ১৫:৪৭সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সম্প্রতি যে প্রাণঘাতী সহিংসতা হয়েছে তার পেছনে রয়েছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাসাম সাব্বাগ গতকাল (বুধবার) একথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ায় দখলদারিত্বের বৈধতা পাওয়ার জন্য আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করতে চাইছে।
-
দখলদার সেনা প্রত্যাহার ছাড়া সিরিয়া সংকটের সমাধান হবে না
জানুয়ারি ২৭, ২০২২ ১৪:১০ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত দেশটির চলমান সংকটের সমাধান হবে না। গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি একথা বলেছেন।
-
দায়েশ সন্ত্রাসীদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে কুর্দি গেরিলারা
জানুয়ারি ২৪, ২০২২ ১১:৫৬কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের খোঁজে উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে। হাসাকা প্রদেশের কুর্দি নিয়ন্ত্রিত একটি কারাগারে দায়েশ সন্ত্রাসীদের হামলা এবং বহু মানুষের হতাহতের পর কুর্দি গেরিলারা এই তল্লাশি অভিযান শুরু করে।