-
হামাস ও হিজবুল্লাহকে নিন্দা করব না: ব্রিটিশ লেবার পার্টি প্রধান
মে ০৩, ২০১৬ ১৬:৩০ব্রিটেনের শ্রমিক দলের নেতা জেরেমি কোরবিন ইহুদিবাদী এবং ব্রিটিশ-ইসরাইলি লবির তীব্র চাপের মুখেও ফিলিস্তিন ও লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আর হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। বরং তিনি কিংবদন্তীতুল্য এ দুই দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন।
-
সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল: হিজবুল্লাহ
এপ্রিল ২৬, ২০১৬ ১৫:৫০লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। গোপন সম্পর্কের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে লেবাননের সংবাদ মাধ্যমকে জানান তিনি।
-
দায়েশের হামলা রুখে দিল হিজবুল্লাহ যোদ্ধারা
এপ্রিল ২৬, ২০১৬ ০৭:৫২লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন সিরিয়া সংলগ্ন দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলা রুখে দিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তা দিচ্ছে হিজবুল্লাহ।
-
ওআইসি’র কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ
এপ্রিল ১৮, ২০১৬ ০৮:১০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি’র কঠোর সমালোচনা করেছে। হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় এ সমালোচনা করা হয়।
-
বাঙ্কার ধ্বংস করল হিজবুল্লাহ, সাথে মরল ‘দায়েশীরা’
এপ্রিল ০৫, ২০১৬ ০৭:৫৮৫ এপ্রিল (রেডিও তেহরান): তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি বাঙ্কার ধ্বংস করে দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ বাঙ্কার ধ্বংস করে দেয়া হয়েছে।
-
‘সিরিয়া আলোচনার অগ্রগতি বানচাল করছে রিয়াদ-আঙ্কারা’
মার্চ ২২, ২০১৬ ০৮:৫৬২২ মার্চ (রেডিও তেহরান): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়া সরকার এবং দেশটির বিরোধী পক্ষের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি বানচাল করছে সৌদি আরব এবং তুরস্ক। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগ: কুয়েত থেকে ১৪ জন বহিষ্কার
মার্চ ২১, ২০১৬ ১৩:৪৪২১ মার্চ (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কুয়েত থেকে ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১১ জন লেবাননের নাগরিক ও তিনজন ইরাকি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কুয়েতের আরবি ভাষার সংবাদপত্র আল-কাবাস জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার নির্দেশে ওই ১৪ নাগরিককে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে।
-
‘সিরিয়া যুদ্ধে জড়িত হওয়ায় হিজবুল্লাহ শক্তিশালী হয়েছে’
মার্চ ২০, ২০১৬ ১৪:৩৯২০ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন আরো হিজবুল্লাহ শক্তিশালী হয়েছে। সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান শেখ নাবিল কাউক এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া যুদ্ধের পর হিজবুল্লাহ এখন শক্তির দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
-
হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কার
মার্চ ১৪, ২০১৬ ১৫:৫১১৪ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বাহরাইন থেকে লেবাননের কয়েকজন নাগরিককে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির রাজতান্ত্রিক সরকার। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের ভাষায় বলেছে, “সন্ত্রাসী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা এবং হিজবুল্লাহকে সমর্থন করার জন্য লেবাননের কয়েকজন নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।”
-
হিজবুল্লাহকে সন্ত্রাসী বলতে অস্বীকার করেছে ইরাক-লেবানন
মার্চ ১১, ২০১৬ ২২:৫৬১১ মার্চ (রেডিও তেহরান): আরব লীগের সঙ্গে মিলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলতে অস্বীকার করেছে ইরাক ও লেবানন। আরব লীগ এক বিবৃতিতে শুক্রবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেছে। সংবাদ সম্মেলনে আরব লীগের পক্ষে বাহরাইনের কূটনীতিক ওয়াহিদ মুবারক সাইয়ার এ বিবৃতি পড়ে শোনান।