দায়েশের হামলা রুখে দিল হিজবুল্লাহ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i7792-দায়েশের_হামলা_রুখে_দিল_হিজবুল্লাহ_যোদ্ধারা
লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন সিরিয়া সংলগ্ন দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলা রুখে দিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তা দিচ্ছে হিজবুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৬ ০৭:৫২ Asia/Dhaka
  • দায়েশের হামলা রুখে দিল হিজবুল্লাহ যোদ্ধারা

লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন সিরিয়া সংলগ্ন দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলা রুখে দিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তা দিচ্ছে হিজবুল্লাহ।

সিরিয়ার আস-জারাজির গ্রামের কাছে হিজবুল্লাহ যোদ্ধা এবং সিরিয় বাহিনীর যৌথভাবে নিয়ন্ত্রিত চৌকিগুলিতে হামলার চেষ্টা করেছিল তাকফিরি সন্ত্রাসীরা। এ এলাকাটি আল-কালামাউন পার্বত্য এলাকায় অবস্থিত বলে জানিয়েছে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ওয়ার মিডিয়া সেন্টার। অবশ্য লক্ষ্যবস্তুর কাছাকাছি যাওয়ার আগেই সন্ত্রাসীদের হটিয়ে দেয়া হয়। পাল্টা হামলার মধ্য দিয়ে অনেক সন্ত্রাসী হতাহত হয়েছে।

দায়েশকে সহায়তা করার অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসীরা ওই এলাকায় সমবেত হয়েছিল। আল-কালামাউন পার্বত্য এলাকার কাছাকাছি জামারানি এবং কাসিরা অঞ্চলেও তারা হামলা চালিয়েছে। কিন্তু পাল্টা হামলায় সন্ত্রাসীগোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গতমাসে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের উত্তরপূর্বাঞ্চলে দায়েশের একটি শক্তিশালী বাংকার ধ্বংস করে দিয়েছিল।#

মূসা রেজা/২৬