-
লেবানন চাইলে আরও জ্বালানি পাঠাবে ইরান
আগস্ট ২৮, ২০২২ ১১:৫৫লেবাননে আরও জ্বালানি পাঠাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। লেবাননের আরব সোশালিস্ট বাথ পার্টির মহাসচিব আলী হিজাজি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি।
-
গাজা যুদ্ধ নিয়ে নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করলেন আন-নাখালা
আগস্ট ২৪, ২০২২ ১১:৪১ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
-
২০০০ সালের যুদ্ধে ‘বৃহৎ ইসরাইল’ প্রকল্প মাঠে মারা যায়: হিজবুল্লাহ
আগস্ট ২৩, ২০২২ ০৪:১১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ২০০০ সালে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার সংগঠনের বিজয়ে ‘বৃহৎ ইসরাইল প্রকল্প’ মাঠে মারা গিয়েছিল। হিজবুল্লাহ প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
-
সমুদ্রসীমা নির্ধারণের সঙ্গে ইরান চুক্তির কোনো সম্পর্ক নেই: হিজবুল্লাহ
আগস্ট ২০, ২০২২ ০৪:৪৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সঙ্গে ইসরাইল-লেবানন বিরোধের কোনো সম্পর্ক নেই। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লেবাননের সমুদ্রসীমা নির্ধারণের বিরোধ আলাদাভাবে মীমাংসা করতে হবে।
-
হিজবুল্লাহর প্রিসিশন গাইডেড মিসাইল ইসরাইলের যেকোন জায়গায় আঘাত হানতে পারে
আগস্ট ১৬, ২০২২ ০৭:৫৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর নির্বাহী সহকারী মোহাম্মদ ইয়াকি বলেছেন, তার সংগঠনের হাতে এমন প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে যা ইহুদিবাদী ইসরাইলের জল-স্থল যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এ বিষয়ে তেল আবিবের কর্মকর্তারাও খুব ভালোভাবে সচেতন।
-
জেনারেল সোলাইমানি না থাকলে বিজয় সম্ভব ছিল না: সাইয়্যেদ নাসরুল্লাহ
আগস্ট ১৩, ২০২২ ০২:১৯২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের ৩৩ দিনব্যাপী যুদ্ধে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করেছেন এই সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক টক-শোতে অংশ নিয়ে ৩৩ দিনের যুদ্ধে জেনারেল সোলাইমানির অবদান সম্পর্কে অজানা তথ্য তুলে ধরেন।
-
ইসরাইলি বাহিনীকে পরাজিত ও অপমানিত করা সম্ভব: হিজবুল্লাহ
আগস্ট ০৭, ২০২২ ০৪:৩৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হামলা প্রকাশ্য আগ্রাসন ও অপরাধযজ্ঞ ছাড়া আর কিছু নয়।তিনি শনিবার রাতে শোকাবহ মহররম উপলক্ষে এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, এবারের আগ্রাসনের কোনো ব্যাখ্যা তেল আবিবের কাছে নেই কারণ এবং গাজা উপত্যকা থেকে আগে হামলা চালানো হয়নি।
-
ইসরাইলের বিরুদ্ধে একটি 'বায়তুল মুকাদ্দাস' অভিযানই যথেষ্ট: ইরানি জেনারেল
আগস্ট ০৫, ২০২২ ১২:৪০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে একটি 'বায়তুল মুকাদ্দাস' অভিযানই যথেষ্ট।
-
‘হিজবুল্লাহর ভাণ্ডারে কি আছে তা জানলে ইসরাইল এক পলকও ঘুমাতে পারতো না’
আগস্ট ০৪, ২০২২ ১২:৪৪ভূমধ্যসাগরের বিতর্কিত পানিসীমায় তেল এবং গ্যাস অনুসন্ধানের কাজে যুক্ত ইহুদিবাদী ইসরাইলের সমুদ্রযানের তৎপরতা সম্পর্কে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে ভিডিও প্রকাশ করেছে তার প্রশংসা করেছেন সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
-
ইসরাইলের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হিজবুল্লাহ
আগস্ট ০১, ২০২২ ০৬:৫২লেবাননের প্রাকৃতিক সম্পদ লুটে নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইল যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে কেন্দ্র করে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয় নি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল (রোববার) হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এ কথা বলেছেন।