-
ইরাকি জাতিকে অপমানের জবাব পেতে হবে: কাতাইব হিজবুল্লাহ
মার্চ ১৩, ২০২০ ১১:২৮ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম প্রধান শরিক দল কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাকি জাতির ওপরে যে অপমানজনক হামলা চালিয়েছে আমেরিকা তা বিনা জবাবে পার পাবে না; এর শাস্তি মার্কিন বাহিনীকে পেতে হবে।
-
লেবাননের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান: লারিজানি
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১০:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, লেবাননের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। রাজধানী বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে গতকাল (সোমবার) বৈঠকে লারিজানি একথা বলেন। তিনি সিরিয়া সফর শেষে লেবাননে যান।
-
সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০৮:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে।
-
ইরান ও প্রতিরোধ সংগ্রামের সঙ্গে থাকলে বিজয় নিশ্চিত: হিজবুল্লাহ'র উপ-মহাসচিব
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১০:৩০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যারাই ইসলামি ইরান ও ইসলামি প্রতিরোধ সংগ্রামের সঙ্গে থাকবে তারাই বিজয়ী হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪১ তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে তিনি একথা বলেন।
-
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের জন্য কোনো জায়গা হবে না: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১১:৩৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের কোনো জায়গা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেন, “এটি বাতিল এবং কোনোভাবেই সফল হবে না।”
-
ইরাকিরা চায় না হোয়াইট হাউসে তাদের ভাগ্য নির্ধারিত হোক: লেবাননের হিজবুল্লাহ
জানুয়ারি ২৬, ২০২০ ১৫:৪৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব নায়িম কাসেম বলেছেন, আগ্রাসী মার্কিন বাহিনীর মোকাবিলায় ইরাকি জনগণ ঐক্যবদ্ধ। ইরাকিরা চায় না হোয়াইট হাউস তাদের ভাগ্য নির্ধারণ করুক।
-
পুরো হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা দিল ব্রিটেন, সম্পদ জব্দের ঘোষণা
জানুয়ারি ১৮, ২০২০ ১০:৪৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংগঠনের ব্রিটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
-
মধ্যপ্রাচ্যে সমস্ত মার্কিন ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়: হিজবুল্লাহ
জানুয়ারি ১২, ২০২০ ২১:২২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে তার প্রত্যেকটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকাকে সেই বার্তা দিয়েছে।
-
মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে থাকলে তারা নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ
জানুয়ারি ১১, ২০২০ ০৯:২৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহ-সভাপতি শেখ আলী দামুস বলেছেন, মার্কিন সেনাদের যদি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে সরিয়ে না নেয়া হয় তাহলে তারা নিরাপদ থাকবে না। ইরানের ইসলামি বিপ্লবী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর হিজবুল্লাহ নেতা এ কথা বললেন।
-
মার্কিন সেনা কর্মকর্তাদেরকে কফিনে ভরে নিতে হবে: হিজবুল্লাহ
জানুয়ারি ০৫, ২০২০ ২৩:০১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন সেনা কর্মকর্তা ও সিপাহীদেরকে মধ্যপ্রাচ্য থেকে কফিনে ভরে আমেরিকায় নিতে হবে এবং তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বুঝতে পারবে যে, তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং তারা নির্বাচনে পরাজিত হচ্ছে।