•  হামাস ইতিবাচক সাড়া দেয়নি; ইসরাইলি মিডিয়া মিথ্যা আশা তৈরি করছে

    হামাস ইতিবাচক সাড়া দেয়নি; ইসরাইলি মিডিয়া মিথ্যা আশা তৈরি করছে

    ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১১:২৭

    গাজায় ‘সাময়িক’ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য প্যারিস বৈঠক থেকে তৈরি করা প্রস্তাব হামাস ‘ইতিবাচকভাবে’ গ্রহণ করেছে বলে ইসরাইলি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের একটি সূত্র। এটি লেবাননের আল-মায়াদিন টিভিকে বলেছে, তথ্যটি ‘আগ বাড়িয়ে বলা হয়েছে এবং ভুল।’

  • সম্ভাব্যতা পর্যালোচনা করে দেখছেন হামাস নেতা ইসমাইল হানিয়া

    সম্ভাব্যতা পর্যালোচনা করে দেখছেন হামাস নেতা ইসমাইল হানিয়া

    জানুয়ারি ৩০, ২০২৪ ১৭:২৬

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা তা হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া পর্যালোচনা করে দেখছেন। এ খবর দিয়েছে আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

  •  ফিলিস্তিনিদের রকেট হামলা অব্যাহত, ইসরাইলি গোলাও কাজে লাগছে!

    ফিলিস্তিনিদের রকেট হামলা অব্যাহত, ইসরাইলি গোলাও কাজে লাগছে!

    জানুয়ারি ২৯, ২০২৪ ১৬:২৮

    ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা 'আল-কুদস ব্রিগেডসের' যোদ্ধারা গতরাতে গাজার খুব কাছেই ইসরাইলের ভেতরে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজার কাছে ইহুদি বসতিতে রকেট আঘাত হানলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে।

  • জর্দান-সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা: ৩ সেনা নিহত

    জর্দান-সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা: ৩ সেনা নিহত

    জানুয়ারি ২৯, ২০২৪ ০৬:১১

    জর্দান, ইরাক ও সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত ও অপর ৩৪ জন আহত হয়েছে। গতকাল (রোববার) ওই হামলা চালানো হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হলো।

  • আন্তর্জাতিক আদালতের রায়: স্বাগত জানাল হামাস প্রত্যাখ্যান করল ইসরাইল

    আন্তর্জাতিক আদালতের রায়: স্বাগত জানাল হামাস প্রত্যাখ্যান করল ইসরাইল

    জানুয়ারি ২৭, ২০২৪ ০৬:৫৪

    আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে গতকাল (শুক্রবার) হেগের আদালতের ওই রায় প্রত্যাখ্যান করে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।

  • গাজায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে ইসরাইলকে নির্দেশ 

    গাজায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে ইসরাইলকে নির্দেশ 

    জানুয়ারি ২৬, ২০২৪ ১৬:৫১

    হেগের আন্তর্জাতিক বিচার আদালত অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলকে নির্দেশ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার রুলিংয়ে আদালত এই নির্দেশ দিল।

  • ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস: মিশর

    ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস: মিশর

    জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:৩৯

    দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার ইসরাইল সরকার প্রস্তাব দিয়েছিল যে, গাজায় দুই মাস আগ্রাসন বন্ধ থাকবে এবং এই সময়ে ইসরাইলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি পণবন্দিদের ছেড়ে দেবে হামাস।

  • ইসরাইলকে ধ্বংস করার প্রত্যয় জানালেন হামাস নেতা খালেদ মিশাল

    ইসরাইলকে ধ্বংস করার প্রত্যয় জানালেন হামাস নেতা খালেদ মিশাল

    জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:২৯

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের চালানো ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান প্রমাণ করেছে, ‘নদী থেকে সাগর পর্যন্ত’ ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা এখন আর কোনো স্বপ্ন নয় বরং বাস্তবসম্মত ধারনা। সংগঠনটি ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি না দিতে নিজের অনমনীয় অবস্থানও পুনর্ব্যক্ত করেছে।

  • ২৪ সেনার মৃত্যু গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের প্রমাণ: জিহাদ আন্দোলন

    ২৪ সেনার মৃত্যু গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের প্রমাণ: জিহাদ আন্দোলন

    জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:০২

    গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরের দু’টি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে ২১ ইসরাইলি সেনাকে হত্যা করার ভূয়সী প্রশংসা করেছে ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, মাত্র একদিনে এত বিশাল সংখ্যক ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, তেল আবিব গাজা উপত্যকায় তার কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

  • হামাসের বিস্ফোরণে দুই ভবন ধ্বংস; ২১ ইসরাইলি সেনা নিহত

    হামাসের বিস্ফোরণে দুই ভবন ধ্বংস; ২১ ইসরাইলি সেনা নিহত

    জানুয়ারি ২৩, ২০২৪ ১১:৪০

    গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলি জন্য বড় ধরনের বিপর্যয় ঘটেছে। গতকাল (সোমবার) গাজার খান ইউনুস শহরে দুটি ভবনে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটালে ভবন দুটি ধ্বংস হয় এবং একুশ জন সেনা নিহত হয়েছে। এই ২১ সেনা নিহত হওয়ার পর গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে নিহত দখলদার সেনার সংখ্যা ২১৯ এ পৌঁছালো।  গতকাল যেসব সেনা নিহত হয়েছে তার মধ্যে কয়েকজন সার্জেন্ট মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।