বাংলাদেশ
  • বিএনপিকে ছাড় দিচ্ছে সরকার, কাদের; এটা তাদের অধিকার, ছাড় দেয়ার প্রশ্ন অবান্তর. মির্জা আব্বাস

    বিএনপিকে ছাড় দিচ্ছে সরকার, কাদের; এটা তাদের অধিকার, ছাড় দেয়ার প্রশ্ন অবান্তর. মির্জা আব্বাস

    ডিসেম্বর ০৫, ২০২২ ১৪:২৬

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশের নামে বিএনপি যদি বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা করে এবং জনগণের জানমালের প্রতি হুমকি সৃষ্টি করে তাহলে কোন ছাড় দেয়া হবে না।

  • মিরাজ-মোস্তাফিজের রেকর্ড উইকেট জুটিতে ভারতকে হারাল বাংলাদেশ

    মিরাজ-মোস্তাফিজের রেকর্ড উইকেট জুটিতে ভারতকে হারাল বাংলাদেশ

    ডিসেম্বর ০৪, ২০২২ ১৬:৫৩

    শেষ উইকেটে ৫১ রানের রেকর্ড জুটি গড়ে ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় তুলে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং বোলার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ওয়ানডেতে জেতা ম্যাচে শেষ উইকেট জুটির এটি চতুর্থ সর্বোচ্চ রান। ১৯৭৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই ব্যাটসম্যান অ্যান্ডি রবার্টস এবং মুরার দখলে আছে ৬৪ রানের রেকর্ডটি।

  • সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে- ডিএমপি: বিকল্প স্থান হলে রাজি বিএনপি

    সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে- ডিএমপি: বিকল্প স্থান হলে রাজি বিএনপি

    ডিসেম্বর ০৪, ২০২২ ১৫:৫০

    বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজ (রোববার) সকালে তার অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

  • ৩ ব্যাংকের সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, জড়িতদের তালিকা চেয়েছে হাইকোর্ট

    ৩ ব্যাংকের সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, জড়িতদের তালিকা চেয়েছে হাইকোর্ট

    ডিসেম্বর ০৪, ২০২২ ১৫:১৭

    ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানি খুলে ইসলামী ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধান করতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ, দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুন্ধান করে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে তিন ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত ব্যাংক কর্মকর্তাদেরও তালিকা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। 

  • ১০ ডিসেম্বর ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের: স্বরাষ্ট্রমন্ত্রী

    ১০ ডিসেম্বর ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের: স্বরাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ০৩, ২০২২ ১৬:১৪

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এ অবস্থায় দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব এখন ডিএমপি কমিশনারের।

  • চাকার নিচে আটকে শিক্ষকের গাড়িতে পিষ্ট নারীর মৃত্যু, উত্তাল ঢাবি

    চাকার নিচে আটকে শিক্ষকের গাড়িতে পিষ্ট নারীর মৃত্যু, উত্তাল ঢাবি

    ডিসেম্বর ০৩, ২০২২ ১৫:২৮

    বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়িচাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা ঢাবি ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।

  • 'পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে শংকা আছে এখনো'

    'পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে শংকা আছে এখনো'

    ডিসেম্বর ০২, ২০২২ ১৫:০৩

    পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্ণ হলো আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক চুক্তিটি সই হয়। সর্বমোট চার দফায় শান্তি বাহিনীর সদস্যরা মোট ৮৭৪টি অস্ত্র জমা দেয় এবং শান্তি বাহিনীর ১ হাজার ৯৪৬ জন সদস্য সরকারের নিকট আত্মসমর্পণ করে যাদের মধ্যে ৭১৫ জন সদস্যকে পুলিশ বাহিনীতে চাকুরি প্রদান করা হয়।

  • বিশৃঙ্খলায় ক্ষুদ্ধ ওবায়দুল কাদের; মঞ্চ ছাড়লেন আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা

    বিশৃঙ্খলায় ক্ষুদ্ধ ওবায়দুল কাদের; মঞ্চ ছাড়লেন আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা

    ডিসেম্বর ০২, ২০২২ ১৪:৩২

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে আয়োজকদের প্রতি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়েছেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতা। এরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

  • ১৩ দফা দাবিতে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’; রাজনৈতিক দায়িত্ববোধের প্রকাশ- মন্তব্য রাষ্ট্রবিজ্ঞানীর

    ১৩ দফা দাবিতে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’; রাজনৈতিক দায়িত্ববোধের প্রকাশ- মন্তব্য রাষ্ট্রবিজ্ঞানীর

    ডিসেম্বর ০১, ২০২২ ১৫:০৪

    বাংলাদেশের ক্ষমতাসীন বর্তমান সরকারের পদত্যাগ, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন, শিক্ষার বাণিজ্যকরণ ও সংকোচননীতি বাতিল, ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নিশ্চিত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১৩ দফা দাবিতে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।