-
দেশের প্রথম মেট্রোরেল চালু ডিসেম্বরে, কানেক্টিং যানবাহন দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের
নভেম্বর ২৫, ২০২২ ১৪:৫৮বাণিজ্যিকভাবে চলাচল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল। আসছে ডিসেম্বর মাসের যেকোনো দিন উত্তরা-মতিঝিল-কমলাপুর (এমআরটি লাইন-৬) মেট্রোর উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
রিজার্ভ কোথাও যায়নি, দেশবাসীর কল্যাণে ব্যয় করেছি: শেখ হাসিনা
নভেম্বর ২৪, ২০২২ ১৫:০৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "দেশের অর্থনৈতিক অবস্থা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো। আমাদের ব্যাংকে টাকার কোনো সংকট নেই। গতকালও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভের টাকা দেশবাসীর কল্যাণে ব্যয় করেছি।"
-
'রাজনীতিতে জড়াতে চায় না ইসি, সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন'
নভেম্বর ২৪, ২০২২ ১৪:১৯বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশে গণতন্ত্রের প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন দরকার। যার জন্য সংলাপ খুব জরুরি, যেটা হচ্ছে না কোনভাবেই। বরং রাজপথে শক্তি দেখাতে ব্যস্ত অনেক রাজনৈতিক দলের নেতারা।
-
বাংলাদেশের শেয়ার বাজারে দরপতন অব্যাহত, বিনিয়োগকারীদের আস্থা কমছে
নভেম্বর ২৪, ২০২২ ১৪:১০বাংলাদেশের শেয়ারবাজারের দরপতনের গতি বেড়েছে, ক্রেতা মিলছে না অনেক কার্য দিবসেই। চলতি সপ্তাহের এক কার্যদিবসে দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস অর্থাৎ গতকাল (বুধবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ফের দরপতন হয়েছে।
-
বিএনপির ষড়যন্ত্রে বাংলাদেশের কোন ক্ষতি হবে না: ওবায়দুল কাদের
নভেম্বর ২৩, ২০২২ ১৬:২১বাংলাদেশের জাতিয়তাবাদী দল বিএনপির মুখে রক্ষণাত্মক মনোভাব আর অন্তরে আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি: আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিশ্লেষকের
নভেম্বর ২৩, ২০২২ ১৬:০০বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বাম জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলন করবে। সম্প্রতি তারা এ বিষয়ে ঐক্যমতে পৌছেছে। একই সাথে গণতন্ত্র মঞ্চ করেও আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে কাজ করছে কিছু রাজনৈতিক দল।
-
সমাবেশ পন্ড করতে জঙ্গি নাটক সরকারের: ফখরুল; বিশৃঙ্খলা ঠেকাতে আমরা সতর্ক: তথ্যমন্ত্রী
নভেম্বর ২৩, ২০২২ ১৩:২১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে বিএনপির মহা-সমাবেশকে পন্ড করতে নানারকম ফন্দি করছে সরকার।
-
মোবাইল ব্যাংকিংয়ের দুই হাজার সিম হুন্ডি কাজে জড়িত: সিআইডি
নভেম্বর ২২, ২০২২ ১৪:৫৯বাংলাদেশের মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে কোটি কোটি টাকা হুন্ডি করছে একাধিক চক্র। এমন একটি চক্র এমএফএস ব্যবহার করে চার মাসে ৩ কোটি টাকা হুন্ডি করেছে। এমএফএসের দুই হাজার এজেন্ট সিমের মাধ্যমে প্রতি মাসে ২ থেকে ৩শ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইনান্সিয়াল ক্রাইম এবং সাইবার ক্রাইম ইউনিট।
-
বিদ্যুতের দাম ২০ শতাংশ বৃদ্ধি: বাজারব্যবস্থা টালমাটাল হওয়ার আশঙ্কা
নভেম্বর ২২, ২০২২ ১৩:৩৪বাংলাদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারের ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বিবেচনায় নিয়ে গড়ে ১৯ দশমিক ৯২ শতাংশ দাম বাড়ানো হলো এবার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৬ টাকা ২০ পয়সা। ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নতুন দাম।
-
টার্গেট কিলিংয়ের পরিকল্পনায় জঙ্গিরা: তথ্যমন্ত্রী; যে কোন সময় গ্রেফতার, ডিবি প্রধান
নভেম্বর ২১, ২০২২ ১৫:১৮বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা ও আসামি ছিনতাই এগুলো জঙ্গি গোষ্ঠীর আস্ফালন। এসব ঘটনা বিএনপির নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টি একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।