-
বাংলাদেশে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম: মূল্যায়ন পদ্ধতি নিয়ে অস্পষ্টতা
নভেম্বর ২১, ২০২২ ১৪:৩৫আগামী বছর থেকে পর্যায়ক্রমে ২০২৭ সালের মধ্যে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে চালু হবে নতুন শিক্ষাক্রম। এরই অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হচ্ছে নতুন ধারার শিক্ষাপদ্ধতি। আর এই শিক্ষাক্রম বাস্তবায়নে নানা প্রস্তুতি নিচ্ছে সরকার।
-
নিয়ন্ত্রণহীন গতির কারণেই মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে
নভেম্বর ২০, ২০২২ ১৪:২৩বাংলাদেশে চলতি বছরের প্রথম দশ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী। আজ (রোববার) রাজধানী ঢাকায় রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
-
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনতাই; ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
নভেম্বর ২০, ২০২২ ১৪:০০বাংলাদেশের আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার জজ কোর্ট এলাকা থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। এই দুই জনই ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
-
বাংলাদেশে ইভিএমে কোনো ভোট করতে দেয়া হবে না: মির্জা ফখরুল
নভেম্বর ১৯, ২০২২ ১৫:২৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থাও অবশ্যই করতে হবে। আর বাংলাদেশে ইভিএমে কোনো ভোট করতে দেয়া হবে হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
-
আয়কর রিটার্ন দাখিলের কড়াকড়িতে ভোগান্তিতে কম আয়ের বিনিয়োগকারীরা; সংস্কার দাবি
নভেম্বর ১৯, ২০২২ ১৪:১৬সুদের হার হ্রাস ও নানা কড়াকড়ি আরোপের পরও বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ছিল সঞ্চয়পত্র। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে সব নিত্যপণ্যের দাম চড়াসহ পরিবহন, শিক্ষা, চিকিৎসার খরচ বেড়েছে। এতে মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে। এর প্রভাবে সঞ্চয়পত্র বিক্রি তলানিতে নেমে এসেছে।
-
বিএনপির ষড়যন্ত্রে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: ওবায়দুল কাদের
নভেম্বর ১৮, ২০২২ ১৩:৫৩বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মুখে রক্ষণাত্মক মনোভাব আর অন্তরে আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
জনদাবি জোরদার হলেই হতে পারে সংবিধান সংশোধন: অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের
নভেম্বর ১৮, ২০২২ ১৩:৩১বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালে। এখনো অনেক সময় বাকি। তবে কী ধরনের নির্বাচন হবে এ নিয়েই চলছে এখন যত আলোচনা। বিরোধীরা চাইছেন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু ক্ষমতাসীন সরকার এ ব্যাপারে একদম অনড়। এবার অবশ্য বিরোধী শিবিরের পাল্লা ভারী। বাংলাদেশে কী অন্য কিসিমের শাসন আসবে নাকি সমঝোতা হবে দু’পক্ষের মধ্যে?
-
উৎপত্তি স্থল নির্মূল করতে না পারলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব না: দাবি চিকিৎসকদের
নভেম্বর ১৭, ২০২২ ১৫:২৮বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৭৫০ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১৭ জন।
-
আল্লাহর ঘরের মেহমানদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা: বাংলাদেশের প্রধানমন্ত্রী
নভেম্বর ১৭, ২০২২ ১৪:৪২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আল্লাহর ঘরের মেহমানদের হয়রানি করলে তাদের কোনভাবেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
-
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-১১)
নভেম্বর ১৬, ২০২২ ১৬:১৩'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং 'ভয়েস অব ডি-এক্সিং'-এর যৌথ উদ্যোগে চলতি নভেম্বর মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।