বাংলাদেশ
  • ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না: শেখ হাসিনা

    ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না: শেখ হাসিনা

    আগস্ট ৩১, ২০২২ ১১:৩৫

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, ‘সামনে আরও ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

  • কুমিল্লা ও নেত্রকোনায় বিএনপির মিছিলে হামলা: পুলিশসহ আহত ৪০

    কুমিল্লা ও নেত্রকোনায় বিএনপির মিছিলে হামলা: পুলিশসহ আহত ৪০

    আগস্ট ৩১, ২০২২ ১১:২১

    দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে আজকেও বিএনপির  বিক্ষভ মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি  নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরাও যোগ দেয় বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

  • বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি

    বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি

    আগস্ট ৩১, ২০২২ ০৮:৪৬

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ২০২১ সালে দেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা শীর্ষে রয়েছে। এই খাতে সেবা নিতে গিয়ে ৭৪ দশমিক ৪ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন।

  • এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

    এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

    আগস্ট ৩০, ২০২২ ১৯:৩৩

    এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতেছিল আফগানিস্তান। এর ফলে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল মোহাম্মদ নবির দল।

  • বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা, আওয়ামী লীগের অস্বীকার

    বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা, আওয়ামী লীগের অস্বীকার

    আগস্ট ৩০, ২০২২ ১৫:৫০

    বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ পালনকে কেন্দ্র  করে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আজ দুপুর পর্যন্ত বিএনপির ১৬ নেতা-কর্মী আহত ও জখম হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ সময় অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটরসাইকেলে।

  • বঙ্গবন্ধু কন্যা তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন: ওবায়দুল কাদের

    বঙ্গবন্ধু কন্যা তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন: ওবায়দুল কাদের

    আগস্ট ৩০, ২০২২ ১৫:২০

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার জনগণের দুঃখ দুর্দশা বোঝেন বলেই বঙ্গবন্ধু কন্যা তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন। আজ (মঙ্গলবার) সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

  • বাংলাদেশে লিটারে ৫ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, ক্ষোভ কমেনি

    বাংলাদেশে লিটারে ৫ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, ক্ষোভ কমেনি

    আগস্ট ৩০, ২০২২ ১৩:৫১

    জনআকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না করে চলতি মাসের গড়ার দিকে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটিয়েছিল বাংলাদেশ সরকার। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, সরকারের ভর্তুকিজনিত লোকসান এবং ভারতে তেল পাচারের কথা বলে সরকার ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের লিটারে ৩৪ টাকা, পেট্রল ৪৪ ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়িয়ে দিয়েছিল। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয় পরিবহন ভাড়া। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়া বেড়েছে সর্বোচ্চ ২২ শতাংশ।

  • বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

    বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

    আগস্ট ৩০, ২০২২ ০৩:০১

    ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদুত মানসুর চাভোশি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

  • মর্টার শেলের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    মর্টার শেলের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    আগস্ট ২৯, ২০২২ ১৪:৫৭

    বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।