-
নির্বাচনে সহিংসতার অভিযোগ: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে- সিইসি
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৬:২৮বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা থাকায় সহিংসতা হচ্ছে। তবে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং সহিংসতাও ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
-
নির্বাচন বর্জনের দাবিতে ঢাকায় বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ; শুক্র ও শনি কর্মসূচি ঘোষণা
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৩:৫৬আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নতুন করে আরো ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
-
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় বাংলাদেশের
ডিসেম্বর ২৭, ২০২৩ ১২:৩৫তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে তাদের মাটিতে ৯টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ প্রতিটিতেই পেয়েছিল হারের তিক্ত স্বাদ।
-
'সেরা বিকল্প থেকে প্রার্থী বাছাইয়ের সুযোগ বঞ্চিত হলে ক্ষতি হবে ভোটের মূল লক্ষ্য'
ডিসেম্বর ২৭, ২০২৩ ১২:১১নির্বাচন হচ্ছে বিকল্প থেকে বাছাই করা। সেরা বিকল্প থেকে প্রার্থী বাছাই করে নেয়ার সুযোগ নাগরিকের সামনে থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে প্রথম সারিতে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এই দুটি দল ছাড়া নির্বাচন হলে তা সেরা বিকল্প থাকে না। বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন সেটি সমঝোতার নির্বাচন। অর্থাৎ, নির্বাচন নির্বাচন খেলা। প্রকৃত অর্থে নির্বাচন নয়। সরকার নিজের মতো নির্বাচন করতে চায়, এই আসন ভাগাভাগি তারই প্রমাণ।
-
দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেয়াপ্তের অঙ্গীকারে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা
ডিসেম্বর ২৭, ২০২৩ ১১:২৮দুর্নীতিবাজদের অর্থ-সম্পদ বাজেয়াপ্তের অঙ্গীকারের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দলের সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন।
-
নির্বাচন দিয়েই সংবিধান রক্ষা করতে হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের
ডিসেম্বর ২৬, ২০২৩ ১৪:৩৫বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই ব্যবস্থাকে হত্যা করেছে বিএনপি। আমরা আর এই ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চাই না।
-
ঢাকার ৭০ আসনের ২৫টিতেই স্বতন্ত্রদের লড়াই; বাড়ছে ঈগল-ট্রাকের প্রচারণা
ডিসেম্বর ২৬, ২০২৩ ১৪:০৮বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র ক'দিন। প্রতীক বরাদ্দের পর সারা দেশের মতো রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীরাও নেমে পড়েছেন মাঠে। জমে উঠতে শুরু করেছে রাজধানীর নির্বাচনী প্রচার-প্রচারণা।
-
অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন চান নতুন ভোটাররা, দক্ষ নেতৃত্বের দাবি
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৪:৫৫বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জানুয়ারি।এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। বাংলাদেশে ভোট মানে উৎসব,আনন্দঘন পরিবেশ।রাজনৈতিক দলগুলো ভোটের আগে বিভিন্ন কলেবরে, বিভিন্ন রঙে-ঢঙে তাদের নির্বাচনি ইশতেহার সাজায়, নানা রকম প্রতিশ্রুতি দেয়। এই ইশতেহারের মধ্যে ভিন্ন ভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা অঙ্গীকার থাকে।
-
ভীতি ছড়াতে রেল লাইন কাটে যুবদল-ছাত্রদল নেতারা: দাবি সিটিটিসির
ডিসেম্বর ২৫, ২০২৩ ০৯:২৬রেললাইনে নাশকতার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট -সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
-
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজধানী ঢাকার প্রার্থীরা,স্মার্ট ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৩:২৯দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নিজ নিজ আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের দিন স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তারা। দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে রাজধানীকে স্মার্ট ও আধুনিক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। তাই এবার প্রার্থীদের টার্গেট নতুন ভোটাররা।