খবর
  • ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া

    ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া

    ডিসেম্বর ৩০, ২০২৪ ১৪:১৩

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ স্থগিত করতে বা ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন করার বিষয়ে রাজি হবে না রাশিয়া। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা এই দুটি প্রস্তাব দিয়েছেন।

  • দিল্লিতে 'অপারেশন লোটাস' চলছে: ৭ হাজার নয়া ভোটার যুক্ত করার চেষ্টা

    দিল্লিতে 'অপারেশন লোটাস' চলছে: ৭ হাজার নয়া ভোটার যুক্ত করার চেষ্টা

    ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৩৬

    ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, দলটি তার বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতে 'অপারেশন লোটাস' চালাচ্ছে।

  • অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গজায় ৪০ দখলদার সেনা নিহত

    অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গজায় ৪০ দখলদার সেনা নিহত

    ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:৪৬

    ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনো ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে এবং গতকাল (রোববার) সেদরত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত ৫টি রকেট ছোঁড়ে।

  • ইসরাইলের কাছে এখনই সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন

    ইসরাইলের কাছে এখনই সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন

    ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:৩৬

    ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ইহুদিবাদী ইসরাইলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ব্রিটেন পরোক্ষভাবে জড়িত বলে যখন সারা বিশ্বে সমালোচনা উঠেছে তখন জেরেমি করবিন এই আহ্বান জানালেন।

  • দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ

    দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ

    ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:২৩

    বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • গাজায় আরো এক শিশু ঠাণ্ডায় জমে মারা গেছে, হাসপাতালে হামলায় ৭ জন শহীদ

    গাজায় আরো এক শিশু ঠাণ্ডায় জমে মারা গেছে, হাসপাতালে হামলায় ৭ জন শহীদ

    ডিসেম্বর ৩০, ২০২৪ ০৯:১৮

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রচণ্ড ঠাণ্ডায় জমে আরো এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ দিন বয়সী ওই শিশু প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাইপোথার্মিয়ায় ভোগার পর মৃত্যুবরণ করে।  

  • সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি

    সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি

    ডিসেম্বর ৩০, ২০২৪ ০৮:১৯

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের বিরুদ্ধে বিশাল অভিযান চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সন্ত্রাসী এই গোষ্ঠী। ইরানে জয়শুল আদল গোষ্ঠীটি জয়শুল জুলুম বলে পরিচিত।

  • সিরিয়ায় এইচটিএসের নেতৃত্বে ফ্যাসিবাদের পদধ্বনি

    সিরিয়ায় এইচটিএসের নেতৃত্বে ফ্যাসিবাদের পদধ্বনি

    ডিসেম্বর ৩০, ২০২৪ ০৬:৫৫

    পার্সটুডে- সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আলাভি কর্মকর্তাদের বহিষ্কার করার কাজ শুরু করেছে হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস কর্তৃপক্ষ। এর মাধ্যমে এইচটিএস নেতা আজ-জুলানি সরকারি দায়িত্বে থাকা সংখ্যালঘু কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কার করা হবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে।