-
নিত্যপণ্যের দাম বৃদ্ধির অন্যতম কারণ চাঁদাবাজি: ডিএমপি কমিশনার
ডিসেম্বর ০৯, ২০২৪ ১০:২৭বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য চাঁদাবাজিই অন্যতম কারণ বললেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। নগরবাসীকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান তিনি।
-
দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা
ডিসেম্বর ০৯, ২০২৪ ১০:০২বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
-
'ঢাকা টু আগরতলা' বিএনপির ৩ সংগঠনের লংমার্চ কর্মসূচি ঘোষণা
ডিসেম্বর ০৯, ২০২৪ ০৯:৩৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির তিন সহযোগী সংগঠন- ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।
-
সিরিয় সেনাদের জবাব দেয়ার অক্ষমতা এবং ঘটনাবলীর অপ্রত্যাশিত গতি ছিল বিস্ময়কর
ডিসেম্বর ০৯, ২০২৪ ০৯:১৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর অগ্রাভিযান শুরুর আগেই ইরান সিরিয়ার সরকারকে এ বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু তারপরও সিরিয়া সরকার তাদের পতন ঠেকাতে পারেনি এবং সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব ঠেকাতে সিরিয় বাহিনীর অক্ষমতা বিস্ময়কর বলে মনে হচ্ছে।
-
‘ঐকমত্যে পৌঁছানোর জন্য সিরিয়ার সব পক্ষের মধ্যে সংলাপ প্রয়োজন’
ডিসেম্বর ০৯, ২০২৪ ০৮:২৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য বিরোধী সব দল-উপদলের মধ্যে সংলাপ হওয়া জরুরি। গতকাল (রোববার) সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়েতে তাহরির আশ-শাম বা এইচটিএস দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর ইরানের মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
-
বাশার আল-আসাদকে সপরিবারে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া
ডিসেম্বর ০৯, ২০২৪ ০৬:৪১সব জল্পনার অবসান ঘটিয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো রোববার গভীর রাতে খবর দিয়েছে যে, রুশ সরকার প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
-
হায়াত তাহরির আশ-শামের সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ আছে
ডিসেম্বর ০৮, ২০২৪ ১৫:৪৪ইহুদিবাদী ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-সহ সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে তেল আবিব সরকারের সরাসরি যোগাযোগ আছে। এসব গোষ্ঠী আজ (রোববার) ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে।
-
সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালালো গেরিলারা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১৫:২৬হায়াত তাহারির আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদদপুষ্ট গেরিলারা সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর গরিলারা এই হামলা চালায়।
-
অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১১:৩০অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
-
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিলেন বিএনপির ৩ সংগঠনের প্রতিনিধিরা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১০:৫৭ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।