-
'ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তি চাইলে পশ্চিমাদের আচরণে পরিবর্তন আনতে হবে'
নভেম্বর ২৯, ২০২৪ ১৪:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, পাশ্চাত্য নিজেদের আচরণে পরিবর্তন এনে পারস্পরিক সম্মানের আলোকে ইরানের সাথে আলোচনা এবং চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে পারে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
-
ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি হয়েছে: মামুনুল হক
নভেম্বর ২৯, ২০২৪ ১৪:৩৩ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। আজ (শুক্রবার) জুমা নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে 'ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে' আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
-
শহীদদের স্মৃতি সমুন্নত রাখতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান
নভেম্বর ২৯, ২০২৪ ১৩:৩৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যারা মুজাহিদ ও শহীদদের স্মৃতিকে সমুন্নত রাখতে ও পুনরুজ্জীবিত করতে কাজ করে আমার দৃষ্টিতে তারাও মুজাহিদ। অর্থাৎ এই কাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ। পবিত্র কুরআনের সূরা হজে বলা হয়েছে, জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত।
-
সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই: আসিফ নজরুল
নভেম্বর ২৯, ২০২৪ ১২:৪৪অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।
-
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি গাজায় যুদ্ধবিরতির পথ দেখাতে পারে
নভেম্বর ২৯, ২০২৪ ১১:৪৭ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।
-
‘আমেরিকা ও ব্রিটেন সন্ত্রাসীদের মাধ্যমে গোলযোগ সৃষ্টি করতে চাইছে’
নভেম্বর ২৯, ২০২৪ ১১:৪৪রাশিয়া বলেছে, দামেস্ক-বিরোধী গেরিলা ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিয়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম শক্তিগুলো সিরিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যকলাপ অব্যাহত রেখেছে।
-
উগ্রবাদীদের হামলায় আইআরজিসি’র সামরিক উপদেষ্টা শহীদ
নভেম্বর ২৯, ২০২৪ ১১:৩৯সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরো এক সিনিয়র উপদেষ্টা শহীদ হয়েছেন।
-
উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনারা
নভেম্বর ২৯, ২০২৪ ১১:৩৯সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
-
আলেপ্পোয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা
নভেম্বর ২৮, ২০২৪ ১৬:১৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে।
-
আজমীর শরিফের নিচে মন্দির থাকার দাবি, খতিয়ে দেখার নির্দেশ আদালতের
নভেম্বর ২৮, ২০২৪ ১৬:১০ভারতের রাজস্থানে ৮০০ বছরের বেশি পুরোনো খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ 'আজমির শরিফ' শিবমন্দিরের উপর গড়ে তোলা হয়েছে বলে দাবি করছে উগ্র হিন্দুত্ববাদীরা। উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদ নিয়ে একই দাবির প্রেক্ষিতে সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের মধ্যেই ওই নতুন দাবি উঠল।