-
বিজেপিতে যোগ দিলেন সাড়ে চার দশক পুরনো নেতা রবি রাজা
নভেম্বর ০১, ২০২৪ ১২:২২ভারতের মহারাষ্ট্রে আসন্ন ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রায় সাড়ে ৪ দশকের পুরনো নেতা রবি রাজা। দলের প্রার্থীতার টিকিট পাননি বলেই তিনি দল ছেড়েছেন। মুম্বই কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। ফলে কংগ্রেস বড় রকমের ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকমহল।
-
নিকট ভবিষ্যতে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে
নভেম্বর ০১, ২০২৪ ১১:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা করেছেন যে, তার দেশ নিকট ভবিষ্যতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে।
-
আমরা জীবন দিতে প্রস্তুত, শনিবারের কর্মসূচি চালু থাকবে: জি এম কাদের
নভেম্বর ০১, ২০২৪ ১১:২৫জীবন গেলেও যে অন্যায় ও বৈষম্য হচ্ছে, তার প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশ করবে।
-
‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি হতে পারে’
অক্টোবর ৩১, ২০২৪ ১৬:৪৭লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার দেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হতে পারে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ; ভেঙে দেয়া যাবে না আনরোয়া
অক্টোবর ৩১, ২০২৪ ১৬:২৩গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা আনরোয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একইসাথে সাহায্য সংস্থাটি ভেঙে দেয়ার বিরুদ্ধেও সতর্ক করেছে।
-
ইয়েমেনের হুদাইদা শহরে নতুন করে হামলা চালালো আমেরিকা ও ব্রিটেন
অক্টোবর ৩১, ২০২৪ ১৬:১৮ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে আমেরিকা ও ব্রিটেন নতুন করে বিমান হামলা চালিয়েছে।
-
সাড়ে চার বছর পর ফের স্বাভাবিক হল ভারত-চীন সীমান্ত পরিস্থিতি
অক্টোবর ৩১, ২০২৪ ১৫:৩৪আজ (বৃহস্পতিবার) দীপাবলির শুভ দিনে সামরিক তৎপরতা কমেছে। সেনা প্রত্যাহার করে শুরু হলো স্বাভাবিক নজরদারি। সীমান্তে মিষ্টি আদানপ্রদান করেছে দুই দেশের সেনারা। সীমান্তে নজরদারি নিয়ে নিয়মিত আলোচনায় বসবে দুই দেশ।
-
‘অসম্ভব’, নরেন্দ্র মোদির ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব
অক্টোবর ৩১, ২০২৪ ১৪:৪৬জাতীয় ঐক্য দিবসের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, শীঘ্রই এক দেশ, এক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশ। কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর সেই দাবি পত্রপাঠ উড়িয়ে দিলেন। তার সাফ কথা, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা সংসদে পাশ করাতে হবে। যা অসম্ভব।
-
গাজায় ‘জাতিগত নির্মূল’ প্রতিরোধে বিশ্বকে অবশ্যই দৃঢ় অবস্থান নিতে হবে: গুতেরেস
অক্টোবর ৩১, ২০২৪ ১৩:৪৬জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় অবস্থান না নিলে ইসরাইল গাজায় ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাতে পারে। গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের মুখে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় তিনি এ সতর্কবাণী উচ্চারণ করলেন।
-
খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল
অক্টোবর ৩১, ২০২৪ ১৩:৪২বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা একটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।