-
বাংলাদেশে এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
জানুয়ারি ২১, ২০২৬ ১৬:০৭বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
-
সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা
জানুয়ারি ২১, ২০২৬ ১৩:২৬বাংলাদেশের নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে।
-
'ইরানের নেতার বিরুদ্ধে আগ্রাসনের হাত বাড়ানো হলে তা কেটে ফেলা হবে'
জানুয়ারি ২১, ২০২৬ ০৮:৩৯ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে কঠোর ও ধ্বংসাত্মক।
-
ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
জানুয়ারি ২১, ২০২৬ ০৮:০৭একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। আজ (বুধবার) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিশনের কাছে আত্মসমর্পণের আবেদন করেন তিনি।
-
ইরানসহ এ অঞ্চলে ইহুদিবাদীদের লক্ষ্য হলো ইসলামী দেশগুলোকে বিভক্ত করা: কালিবফ
জানুয়ারি ২০, ২০২৬ ১৫:০৯পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরার স্পিকার বলেছেন: ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনের অপব্যবহার করে একটি আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে।
-
‘নতুন বাংলাদেশ'–এর নীতিগত রূপরেখা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী'
জানুয়ারি ২০, ২০২৬ ১৩:০০'নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’-এর জন্য নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি এই রূপরেখা দিয়েছে।
-
এই নির্বাচনে ঠিক হবে, দেশ উদারপন্থি নাকি উগ্রপন্থিদের হাতে যাবে: মির্জা ফখরুল
জানুয়ারি ২০, ২০২৬ ১১:২৩বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য ‘কঠিন পরীক্ষা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির (উদার গণতন্ত্র) হাতে থাকবে, নাকি উগ্রপন্থি–রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।
-
ইরানে সন্ত্রাসী হামলা ও লেবাননে ইসরায়েলের পেজার হামলার মধ্যে মিল রয়েছে: কলিবফ
জানুয়ারি ১৯, ২০২৬ ১৬:৩৭ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা ২০২৪ সালের সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলের চালানো পেজার হামলার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। তিনি এই ঘটনাকে 'দায়েশ-ধাঁচের সন্ত্রাসী যুদ্ধ' হিসেবে বর্ণনা করেন।
-
'আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে'
জানুয়ারি ১৯, ২০২৬ ১৪:৪৭বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। আর বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।
-
তেহরানে বিদেশি-সমর্থিত দাঙ্গায় জড়িত দুই সন্ত্রাসী গ্রেফতার: জার্মানি থেকে পেত নির্দেশনা!
জানুয়ারি ১৯, ২০২৬ ১৩:৫৮পার্স-টুডে: ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে মুজাহেদিন-এ-খালক তথা এমকেও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রত্যেককে জার্মানিতে অবস্থিত এমকেও-র একটি “কমান্ড ব্রিজ” আলাদাভাবে নির্দেশনা দিচ্ছিল।