-
ইরান, বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
জুন ১৭, ২০২৪ ১৩:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করেছেন।
-
মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধানোর ইচ্ছা নেই: ওবায়দুল কাদের
জুন ১৭, ২০২৪ ১২:৩৪বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধানোর ইচ্ছা নেই।
-
আগামী ১০ দিনের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার রায়
জুন ১৭, ২০২৪ ১২:৩২আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে সুপারিশ করেছেন সে ব্যাপারে আগামী ১০ দিনের মধ্যে এই আদালত রায় দিতে যাচ্ছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো খবর দিয়েছে।
-
'নিরাপত্তার স্বার্থে' রোহিঙ্গাদের মংডু শহর ছাড়ার নির্দেশ দিল আরাকান আর্মি
জুন ১৭, ২০২৪ ১২:১৫মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াইয়ের মাঝে আটকা পড়েছে ৭০ হাজার রোহিঙ্গা। আরাকান আর্মি গতকাল (রোববার) দিনের শেষে মংডু শহরে হামলা চালানোর আগে বাসিন্দাদের আজ রাত ৯টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এই শহরে মূলত রোহিঙ্গা মুসলমানরা বসবাস করেন।
-
রুশ সেনা প্রত্যাহার করলে মস্কোর সঙ্গে আলোচনায় বসবে কিয়েভ: জেলেনস্কি
জুন ১৭, ২০২৪ ১২:১৪ইউক্রেন থেকে সকল রুশ সেনা প্রত্যাহার করা হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তুতি ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসান চান না; তাই তাকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য সামরিক ও কূটনৈতিক উভয় পন্থা অবলম্বন করতে হবে।
-
‘শান্তি আলোচনা চাইলে রুশ ভাষাভাষী অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে’
জুন ১৭, ২০২৪ ১১:৩৮ইউক্রেনের রুশ ভাষাভাষী যেসব অঞ্চলের জনগণ গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে যুক্ত হয়েছে সেসব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।
-
আরব ও লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ারসহ ৩ জাহাজে হামলা চালাল ইয়েমেন
জুন ১৭, ২০২৪ ১১:১২গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে নতুন করে তিনটি হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। রোববার রাতে ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি’ এ ঘোষণা দিয়েছেন।
-
রাফা অভিযানে ইসরাইলি বাহিনীর পরাজয় আরো স্পষ্ট হয়েছে: আবু উবায়দা
জুন ১৭, ২০২৪ ১০:৫৫গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে একটি জটিল হামলার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। শনিবারের ওই এক হামলায় আট ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত জানুয়ারির পর এক হামলায় এত বেশি দখলদার সেনা আর নিহত হয়নি।
-
গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান
জুন ১৭, ২০২৪ ১০:৫২গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধ করতে ‘সম্ভাব্য সকল উপায়’ অবলম্বন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
-
গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে: হামাস
জুন ১৭, ২০২৪ ১০:৪৮গাজায় উপত্যকার ওপর ইসরাইলি সেনাদের ভয়াবহ আগ্রাসনের মুখে অক্লান্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য উপত্যকাবাসীর ভূয়সী প্রশংসা করেছেন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পরাজয়ের লক্ষণগুলো আরো বেশি স্পষ্ট হতে শুরু করেছে।