খবর
  • আরো দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরাইল

    আরো দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরাইল

    মে ২৭, ২০২৪ ১৫:৩০

    অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের আরো দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার সরকার। গতকাল (রোববার) ইসাইলের বর্বর বাহিনী এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

  • ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: ৫ জেলায় ১০ জনের প্রাণহানি

    ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: ৫ জেলায় ১০ জনের প্রাণহানি

    মে ২৭, ২০২৪ ১১:৫০

    প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাংলাদেশের পাঁচ জেলায় ১০ জনের প্রাণহানি  ঘটেছে। গতকাল (রোববার) থেকে আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও সাতক্ষীরায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

  • জীবন্ত পুড়ে মারা গেছে নারী ও শিশু, নিহতের সংখ্যা বেড়ে ৫০ 

    জীবন্ত পুড়ে মারা গেছে নারী ও শিশু, নিহতের সংখ্যা বেড়ে ৫০ 

    মে ২৭, ২০২৪ ১১:৩৮

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন।  বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ব্রিটিশ চ্যাপ্টার গতকাল (রোববার) এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছে।

  • ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ

    ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ

    মে ২৭, ২০২৪ ০৯:৪১

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে জার্মানিতে বিক্ষোভ হয়েছে।

  • প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ইরান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্রি জারি

    প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ইরান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্রি জারি

    মে ২৭, ২০২৪ ০৭:১৮

    ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। জুন মাসের শেষ দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান শহীদ হওয়ার এক সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হলো।

  • এক দশকের বেশি সময় পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করলো সৌদি আরব 

    এক দশকের বেশি সময় পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করলো সৌদি আরব 

    মে ২৭, ২০২৪ ০৬:২৯

    এক দশকের বেশি সময় পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ায় তাণ্ডব শুরু করার পর ২০১২ সালে সৌদি সরকার দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দেয়।

  • প্রেসিডেন্ট রায়িসির শাহাদাতের পরেও প্রতিরোধপন্থী নীতি অব্যাহত থাকবে

    প্রেসিডেন্ট রায়িসির শাহাদাতের পরেও প্রতিরোধপন্থী নীতি অব্যাহত থাকবে

    মে ২৭, ২০২৪ ০৬:০৯

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির শাহাদাতের পরেও ইরান তার প্রতিরোধপন্থী নীতি অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি বিশেষ করে ফিলিস্তিনি সংগঠনগুলোর জন্য ইরানের সমর্থনে কোন পরিবর্তন আসবে না।

  • ইরানের সাথে শিগগিরি কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন

    ইরানের সাথে শিগগিরি কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন

    মে ২৬, ২০২৪ ১২:৩৯

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শিগগিরই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাহরাইনের ফার্স্ট ডেপুটি স্পিকার আব্দুল নবী সালমান। দুই দেশের মধ্যে গত আট বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে।

  • উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা

    উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা

    মে ২৬, ২০২৪ ১২:৩১

    অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের মধ্যে। ইসরাইলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উদযাপনের জন্য আজ (রোববার) অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে আসে।