-
কৃষকরা কৃষি আইন বুঝতে পারলে গোটা দেশে বিরোধিতা শুরু হবে: রাহুল গান্ধী
জানুয়ারি ২৮, ২০২১ ২২:০০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, দেশের সমস্ত কৃষকরা কৃষি বিলকে ভালোভাবে বুঝতে পারেননি, যদি দেশের প্রত্যেক কৃষক ওই আইন বুঝতে পারেন তাহলে পুরো দেশে এর বিরোধিতা করা হবে।
-
অযোধ্যার নয়া মসজিদে নামাজ পড়া ও অনুদান দেওয়া 'হারাম' : ওয়াইসি
জানুয়ারি ২৮, ২০২১ ১৮:৩৬ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি অযোধ্যার ধান্নিপুরে তৈরি হতে যাওয়া নয়া মসজিদে নামাজ পড়া 'হারাম' বলে মন্তব্য করেছেন। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পেশ, বিজেপি বিধায়কদের কক্ষ ত্যাগ
জানুয়ারি ২৮, ২০২১ ১৫:৩১ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে তিনটি আইন করেছে তা প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রস্তাবটি পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
-
‘মাননীয়া গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন’ মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা জবাব কুণাল ঘোষের
জানুয়ারি ২৮, ২০২১ ১৪:৩৩ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এক বার্তায় বলেছেন, ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে কটাক্ষ করতে দিলীপ ঘোষের এ ধরণের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
কাশ্মীরের কুলগামে টহলদারি বাহিনীর উপরে গ্রেনেড হামলায় ১ সেনা জওয়ান নিহত, আহত ৩
জানুয়ারি ২৭, ২০২১ ১৫:২০জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় টহলদারি বাহিনীর উপরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় ১ সেনা জওয়ান নিহত এবং অন্য ৩ জওয়ান আহত হয়েছেন। আজ (বুধবার) সকাল সোয়া দশটা নাগাদ ওই হামলার ঘটনার পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চলতি বছরে গেরিলা হামলায় এই প্রথম সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটলো।
-
দিল্লিতে ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে সহিংসতা: ৩০০ পুলিশ আহত, ২২ মামলা রুজু
জানুয়ারি ২৭, ২০২১ ১২:০৬ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে সহিংস ঘটনার জেরে আজ (বুধবার) সকাল পর্যন্ত ২২ মামলা দায়ের করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) ট্রাক্টর মিছিলের সময়ে প্রতিবাদী কৃষক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের পাশাপাশি ১৫ কোম্পানি আধাসামরিক বাহিনী সিআরপ্পিএফ মোতায়েন করা হয়েছে।
-
নন্দীগ্রামে বড় ব্যবধানে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু অধিকারী
জানুয়ারি ২৬, ২০২১ ১৯:২৯ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে বড় ব্যবধানে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (মঙ্গলবার) নন্দীগ্রামে দলীয় এক কর্মসূচিতে উপস্থিত হয়ে ওই মন্তব্য করেন।
-
দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল, মৃত ১, লালকেল্লায় উড়ল নয়া পতাকা
জানুয়ারি ২৬, ২০২১ ১৫:৫০ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। সাধারণত স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আন্দোলনকারী কৃষকদের একাংশ সেই লালকেল্লাতেই তাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
নাকু লায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ, ছোটোখাটো বলছে ভারতীয় সেনা
জানুয়ারি ২৫, ২০২১ ১৬:৩১ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের মধ্যে ফের দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টিকে ‘ছোট সংঘর্ষ’ বলে অভিহিত করা করেছে। সেনাবাহিনী বলেছে, ২০ জানুয়ারি নাকু লা-য় ‘ছোট সংঘর্ষ’ ঘটেছিল। স্থানীয় সেনা কর্মকর্তারাই নিয়ম মেনে তার সমাধান করেছেন। গণমাধ্যমকে এ নিয়ে ‘অতিরঞ্জিত’ রিপোর্ট এড়ানোর পরামর্শও দিয়েছে সেনা।
-
জেলে থাকতে হলেও বিজেপি’র কাছে মাথানত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৫, ২০২১ ১৪:৪৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি’র কাছে মাথানত করব? তার থেকে নিজের গলা নিজে কেটে দেবো।’ তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরশুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।