-
তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জুলাই ২১, ২০২৩ ১১:০৩সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বৃহস্পতিবার) ওই রাষ্ট্রদূতকে ডেকে সুইডেনে কুরআন অবমাননার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
-
প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি সই করল ইরান ও বলিভিয়া
জুলাই ২০, ২০২৩ ১৪:৫৭দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজ (বৃহস্পতিবার) তেহরানে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে সই করেছেন।
-
ইরানের সঙ্গে গভীর সংলাপে আগ্রহী উপসাগরীয় সহযোগিতা পরিষদ
জুলাই ২০, ২০২৩ ০৯:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে তার প্রশংসা করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি।
-
আন্তর্জাতিক আদালতে সুলাইমানি হত্যার বিচারের চেষ্টা থেকে সরবে না ইরান
জুলাই ২০, ২০২৩ ০৬:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন ও বিচার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অঙ্গিকার ব্যক্ত করে বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে সম্পন্ন করার বিষয়টি ইরান কখনো পরিত্যাগ করবে না।
-
ইরানকে আর কেউ হুমকি দিতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ১৯, ২০২৩ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন- ইরান এখন শক্তি ও দৃঢ়তার দিক থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেউ আর হুমকি দেওয়ার সাহস পাবে না।
-
২০৪১ সালের মধ্যে ৫টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান
জুলাই ১৯, ২০২৩ ১১:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০৪১ সালের মধ্যে আরো পাঁচটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে যা থেকে ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে।
-
'শত্রুরা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলে না'
জুলাই ১৯, ২০২৩ ০৬:০৮ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, শত্রুরা বিগত বছরগুলোতে তার দেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা উচ্চারণ করেনি। এ থেকে প্রমাণ হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘টেকসই প্রতিরোধ’ সক্ষমতা অর্জন করেছে।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ১৪ তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
জুলাই ১৮, ২০২৩ ১৭:২৪রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ১৪তম পর্বে মোট ১৮৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন ৯৮ জন। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ঢাকা বাংলাদেশের এর প্রতিযোগী Sajjad Hasan Titu( Chowdhury).
-
মহররম পালনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার দৃষ্টিনন্দন বাজার তেহরানে (গুরুত্বপূর্ণ ছবি)
জুলাই ১৮, ২০২৩ ১৬:৪৮মহররম এলেই তেহরানের বড় বাজারের বিশেষ স্থান সরগরম হয়ে ওঠে।
-
পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা
জুলাই ১৮, ২০২৩ ১৩:৫২গতকাল (সোমবার) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। পেন্টাগন বলেছে, আমেরিকার সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গিবিমান এবং জাহাজ পাঠানো হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই ঘোষণা দিল।