-
সশস্ত্র বাহিনীর নির্মিত ক্ষেপণাস্ত্র দেখে বিশ্ব হতবাক: ইরানের প্রেসিডেন্ট
জুন ০৮, ২০২৩ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর একেকটা ক্ষেপণাস্ত্র দেখে গোটা বিশ্বই হতবাক হচ্ছে। এই সশস্ত্র বাহিনী দেশের গর্ব। তিনি আজ (বৃহস্পতিবার) পূর্ব আজারবাইজান প্রদেশ সফরের সময় এ কথা বলেন।
-
'ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের বৈধ অধিকার,পশ্চিমাদের এতে হস্তক্ষেপের সুযোগ নেই'
জুন ০৮, ২০২৩ ১৩:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরান তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কিছু পশ্চিমা দেশের হস্তক্ষেপমূলক বিবৃতিকে "অবৈধ" হিসাবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে তেহরান বলেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক আইনের ভিত্তিতে "গতানুগতিক"।
-
কাখোভকা বাঁধে হামলা বর্বরোচিত: পুতিন
জুন ০৮, ২০২৩ ০৫:৩৮রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার নোভা কাখোভকা বাঁধে ইউক্রেনের সেনাদের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হামলাকে বর্বর কাজ বলে উল্লেখ করেছেন।
-
জেদ্দায় কন্সুলেট খুলল ইরান, রিয়াদে দূতাবাসের কার্যক্রম শুরু
জুন ০৮, ২০২৩ ০৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় কন্সুলেট অফিস চালু করেছে।
-
লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট; সই হবে গুরুত্বপূর্ণ চুক্তি
জুন ০৭, ২০২৩ ১৪:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি লাতিন আমেরিকার তিনটি দেশ সফর করবেন। আগামী রোববার তাঁর এই সফর শুরু হচ্ছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
ইরানকে হুমকি দেয়ার আগে শত্রুরা এখন শতবার চিন্তা করবে
জুন ০৭, ২০২৩ ০৮:৪০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির উপস্থিতিতে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে।
-
প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করল ইরান
জুন ০৬, ২০২৩ ০৮:৪৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর ইরানি শেয়ারবাজারে বেড়েছে লেনদেন
জুন ০৭, ২০২৩ ০৫:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরান গতকাল (মঙ্গলবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করার পর দেশের শেয়ার বাজারে চাঙ্গাভাব ফিরে এসেছে এবং লেনদেন বেড়েছে। এর ধারাবাহিকতায় ইরানের শেয়ারবাজারে বৈদেশিক মুদ্রার দাম কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের ঘটনা শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলেছে।
-
ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন হুমকি, যুদ্ধ সক্ষমতা আরো বাড়ানোর ঘোষণা তেহরানের
জুন ০৭, ২০২৩ ০৫:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে সামরিক হুমকি দেয়ার পর তেহরান বলেছে, তারা এর জবাবে যুদ্ধ-ক্ষমতা বাড়াবে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (মঙ্গলবার) বলেন, "অন্য দেশের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে শক্তি প্রয়োগের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বিশেষ করে জাতিসংঘ সনদের লঙ্ঘন।"
-
সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে আবার দূতাবাস চালু করল ইরান
জুন ০৭, ২০২৩ ০৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার দূতাবাস চালু করেছে। গতকাল (মঙ্গলবার) ইরানের পক্ষে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী রেজা বিগদেলি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।