-
সহযোগিতা শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিল তালেবান সরকার
মে ২১, ২০২৩ ১৩:২৫অভিন্ন হিরমান্দ নদীর পানি বন্টন নিয়ে মতবিরোধ সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। কাবুল সফররত ইরানের একটি সামরিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
-
ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হতে পাশ্চাত্যকে পরামর্শ দিল তেহরান
মে ২১, ২০২৩ ০৮:৫২ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার আইনগত বা নৈতিক অধিকার আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের নেই।
-
সন্ত্রাসীদের বহিষ্কার করুন নয়তো হামলা চলবে: ইরাককে ইরান
মে ২১, ২০২৩ ০৫:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন উচ্চ-পদ্স্থ কর্মকর্তা ইরাককে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি থেকে ইরান-বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করা না হলে এসব সন্ত্রাসীর আস্তানায় আবার হামলা চালাবে তেহরান।
-
‘এক মাসের মধ্যে হিরমান্দ নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’
মে ২১, ২০২৩ ০৫:২৫ইরান ও আফগানিস্তানের যৌথ নদী হিরমান্দের পানি বণ্টন নিয়ে প্রায় অর্ধশতাব্দি আগে দু’দেশের মধ্যে যে চুক্তি সই হয়েছিল তা এক মাসের মধ্যে বাস্তবায়ন করার জন্য কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
ইরানের ৮৬তম নৌবহর মোতায়েন করা হবে আটলান্টিক মহাসাগরে
মে ২০, ২০২৩ ১৬:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরে একটি নৌবহর মোতায়েন করতে যাচ্ছে ইরান।
-
অনুনয়-বিনয়ের কূটনীতি পরিহার করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা
মে ২০, ২০২৩ ১১:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পররাষ্ট্রনীতিতে সম্মান ও মর্যাদার অর্থ হচ্ছে অনুনয়-বিনয়ের কূটনীতিকে প্রত্যাখ্যান করা। তবে প্রয়োজনে নমনীয়তা প্রদর্শনে কোনো সমস্যা নেই।
-
আইসিসি'র করিম খানের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা!
মে ২০, ২০২৩ ০৯:২২আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া।
-
ইরানের সাফল্যই শত্রুদের সকল ষড়যন্ত্রের কারণ: কাজেম সিদ্দিকী
মে ১৯, ২০২৩ ১৩:৪২তেহরানের জুমার খতিব বলেছেন: বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধাঁনো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক যুদ্ধ ও চাপ সৃষ্টির প্রধান কারণ।
-
রাশিয়ায় দপ্তর খোলার পরিকল্পনা করেছে ইরানের ২ বাণিজ্যিক ব্যাংক
মে ১৯, ২০২৩ ১১:১০রাশিয়ায় ইরানের দু’টি ব্যাংকের দপ্তর ও শাখা চালু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মোহসেন কারিমি। মস্কোর সঙ্গে যখন তেহরানের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ব্যাপকভাবে বেড়ে গেছে তখন রাশিয়ায় ইরানের দু’টি ব্যাংকের শাখা খোলার খবর জানানো হলো।
-
প্রতিবেশীদের সঙ্গে ইরানের সম্পর্ক: মার্কিন উদ্বেগ প্রত্যাখ্যান করল তেহরান
মে ১৯, ২০২৩ ১০:৪৮প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী হওয়ার কারণে মার্কিন সরকার যে উদ্বেগ প্রকাশ করেছে তাকে ‘অযৌক্তিক ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি সম্প্রতি রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে যেসব চুক্তি করেছে তা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে করা হয়েছে।