-
ডলার বাদ দেয়ার উপায় নিয়ে পুতিন-শামখানির দীর্ঘ আলোচনা
এপ্রিল ০৭, ২০২৩ ১৪:০৮ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য থেকে ডলারে লেনদেন বাদ দেয়ার বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী শামখানি।
-
আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব
এপ্রিল ০৭, ২০২৩ ১০:৫২অবশেষে নিজেদের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। গতকাল (বৃহস্পতিবার) চীনের রাজধানী বেইজিং-এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেন।
-
তেহরান ও রিয়াদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে সাক্ষাতে মিলিত হন এবং তেহরান ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আবারো একমত হন।
-
এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে এবং ইরান হবে গুরুত্বপূর্ণ দেশ
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ অর্থমন্ত্রী মেহেদী সাফারি বলেছেন, এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে চলেছে এবং ইরান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
-
সাত বছর পর অনুষ্ঠিত হলো ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সাত বছর পর এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হলো।
-
মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে: সর্বোচ্চ নেতা
এপ্রিল ০৫, ২০২৩ ০৫:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, রাজনৈতিক বিভাজন ও মেরুকরণ মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলছে। তিনি আরো বলেছেন, প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট তার আগের প্রেসিডেন্টের তুলনায় আমেরিকাকে দুর্বলতর অবস্থায় রেখে যাচ্ছেন।
-
লাখো মানুষের উপস্থিতিতে ইরানের শহীদ ২ সামরিক উপদেষ্টার দাফন সম্পন্ন
এপ্রিল ০৪, ২০২৩ ১৪:৪৩ইসরাইলি বিমান হামলায় শহীদ ইরানের দুই সামরিক উপদেষ্টার দাফন অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল রোজাদার জনগণ অংশগ্রহণ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র শহীদ ২ সামরিক উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে লাখো শোকার্ত মানুষ লাশবাহী মিছিলে অংশ নিতে তেহরানের রাস্তায় নেমে আসে।
-
সিরিয়া উপকূলে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা
এপ্রিল ০৪, ২০২৩ ১৪:০৫আমেরিকা ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে তার একটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এই যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ঘটলো।
-
ইরান ও সৌদি আরব জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করবে
এপ্রিল ০৪, ২০২৩ ১০:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এই চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা।
-
সিরিয়ায় ইরানি সেনাদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান
এপ্রিল ০৪, ২০২৩ ০৯:১৫জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় মার্কিন বা অন্য যেকোনো শক্তির হুমকির মুখে তার দেশের সেনাদের এবং ইরানের স্বার্থ রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।