-
ইরানের ৪৪তম ইসলামী প্রজাতন্ত্র দিবস আজ
এপ্রিল ০১, ২০২৩ ১৪:৫২ইরানের ৪৪তম ইসলামী প্রজাতন্ত্র দিবস আজ। ফার্সি ১২ ফারভারদিন বা পহেলা এপ্রিল ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণার দিন।
-
ইসরাইলি হামলায় আইআরজিসি'র সামরিক উপদেষ্টা শহীদ, প্রতিশোধ নেয়ার অঙ্গীকার
এপ্রিল ০১, ২০২৩ ১০:৫০সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একজন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। এই তথ্য জানিয়ে আইআরজিসি এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
-
সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত থাকার কারণ ব্যাখ্যা করল ইরান
মার্চ ৩১, ২০২৩ ১৬:০০বায়তুল মোকাদ্দাস দখলদার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেই চলেছে। আজও তারা রাজধানী দামেস্ক ও এর উপকণ্ঠে বেশ কিছু স্থাপনার ওপর হামলা চালিয়েছে।
-
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই: তেহরানের জুমার নামাজের খতিব
মার্চ ৩১, ২০২৩ ১৫:৪৯তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ সামাজিক নানা কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ এবং অর্থনৈতিক তৎপরতা আরো বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৫০ মিটার উঁচুতে অবস্থিত গ্রাম 'ওয়ারকানে'
মার্চ ৩১, ২০২৩ ১১:৪৫ইরানের হামেদান প্রদেশের রয়েছে ১১০০'রও বেশি গ্রাম। এর মধ্যে 'ওয়ারকানে' গ্রামটি অত্যন্ত দর্শনীয় ও পর্যটকদের স্বর্গ হিসেবে বিবেচিত হয়। প্রায় ৪০০ বছরের পুরোনো গ্রামটি রয়েছে ফার্সি, কূর্দি ও আযেরী ভাষাভাষী মানুষ। তাদের প্রধান পেশা কৃষিকাজ ও পশুপালন।
-
ইরানের সম্পদ আটক করে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: আইসিজে
মার্চ ৩১, ২০২৩ ১০:৫৬হেগের আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন কোম্পানির প্রায় ২০০ কোটি ডলার মূল্যের সম্পদ আটক করে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। একই সাথে আদালত ইরানকে ক্ষতিপূরণ দিতে ওয়াশিংটনের প্রতি নির্দেশ দিয়েছে। আরো পরে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
-
কথিত উন্নত ও ধনী দেশগুলোর সমালোচনা করলো ইরান
মার্চ ৩০, ২০২৩ ১৫:৪৫জাতিসংঘে নিয়োজিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার জন্য কথিত উন্নত দেশগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মারাত্মকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে সব দেশের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।
-
‘এক মাসের মধ্যে’ ইরান-রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত হবে
মার্চ ৩০, ২০২৩ ০৮:৫৮রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আগামী ‘এক মাসেরও কম সময়ের মধ্যে’ রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সহযোগিতা চুক্তি চূড়ান্ত হবে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আশা ব্যক্ত করেন।
-
পরমাণু সমঝোতায় ফিরে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে রাশিয়া
মার্চ ৩০, ২০২৩ ০৮:২৫ইরানের সঙ্গে ২০১৫ সালে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে করে ওই সমঝোতায় ফিরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ইসরাইলের উত্তাল পরিস্থিতিতে আমেরিকার উদ্বেগ; ভর্ৎসনা করল ইরান
মার্চ ২৯, ২০২৩ ০৭:১৪ইহুদিবাদী ইসরাইলে চলমান উত্তাল বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসন যে বক্তব্য দিয়েছে তাকে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, আমেরিকা একমাত্র যার নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।