-
সৌদি রাজা সালমানকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৯, ২০২৩ ০৫:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণের কথা উল্লেখ করে বলেছেন, আমরাও একইভাবে সৌদি রাজা সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানাব। তিনি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছে ইরান
মার্চ ২৮, ২০২৩ ০৬:২৭প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মানবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফির সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
-
ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান
মার্চ ২৮, ২০২৩ ০৬:১৭ডেনমার্কের একটি উগ্র ডান-পন্থি গোষ্ঠীর হাতে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে মানবাধিকারের কথিত রক্ষকরা এ বিষয়ে যে রহস্যজনক নীরবতা পালন করছে তারও নিন্দা জানিয়েছে তেহরান।
-
'ইরানের গতিশীল কূটনীতি এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি সঠিক পথে রয়েছে'
মার্চ ২৭, ২০২৩ ১২:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতির সর্বশেষ অগ্রগতির আলোকে তেহরান একটি 'ভারসাম্যপূর্ণ' এবং 'গতিশীল বৈদেশিক নীতি' বাস্তবায়নের জন্য সঠিক পথে এগোচ্ছে।
-
বিশ্বের নারীবাদীরা ইরানের ব্যাপারে সোচ্চার কিন্তু ফ্রান্সের ঘটনায় নীরব কেন? প্রশ্ন তেহরানের
মার্চ ২৭, ২০২৩ ০৮:০৩ফ্রান্সে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভকারী বিশেষ করে নারী প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
-
দায়েশবিরোধী লড়াইয়ের নামে আমেরিকা সিরিয়ার জাতীয় সম্পদ লুট করছে
মার্চ ২৬, ২০২৩ ১০:৪১সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনারা কয়েকটি বেসামরিক স্থাপনায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
সিরিয়ায় ইরানি ঘাঁটির ওপর হামলা হলে তাৎক্ষণিকভাবে কড়া জবাব দেয়া হবে
মার্চ ২৬, ২০২৩ ১০:৩৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইওয়ান খোশরাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অনুরোধে সিরিয়ায় ইরান যেসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে সেগুলোর ওপর কোনো রকমের হামলা হলে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেয়া হবে। এসব ঘাঁটি সিরিয়ার অনুরোধে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩
মার্চ ২৫, ২০২৩ ১৩:৫৭গত ২১ মার্চ (১ ফারভারদিন) শুরু হয়েছে ফার্সি নববর্ষ ১৪০২ বা নওরোজ। আর কিছুদিন পর শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩০। এই দুই নতুন বছর উপলক্ষে রেডিও তেহরান বাংলা বিভাগ নিয়ে আসছে 'ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩'।
-
পশ্চিম এশিয়ায় ইতিবাচক পরিবর্তনে নেতানিয়াহু ও ঋষির ক্ষোভ বিচিত্র নয়: কানয়ানি
মার্চ ২৫, ২০২৩ ১২:১৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: মধ্যপ্রাচ্য অঞ্চলে ইতিবাচক অগ্রগতিতে ব্রিটেন ও ইসরাইলের প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশে বিস্ময়ের কিছু নেই। লন্ডনে ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর বৈঠকের প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি ওই মন্তব্য করেন।
-
বহুমুখি যুদ্ধ সত্ত্বেও ত্রয়োদশ সরকার চোখ ধাঁধানো উন্নতি করেছে: কাজেম সিদ্দিকী
মার্চ ২৪, ২০২৩ ১৪:৫৬তেহরানের জুমার অস্থায়ী খতিব বলেছেন: ১৩ তম সরকার বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্টে অবস্থান করছে।