-
আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানাল ইরান
মার্চ ২৪, ২০২৩ ১০:৫৬সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক রীতিনীতি ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। সেইসঙ্গে এই হামলার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
-
কুরআন তেলাওয়াতের আসরে তর্জমা ও তাফসির করার আহ্বান সর্বোচ্চ নেতার
মার্চ ২৩, ২০২৩ ১৬:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র কুরআন তেলাওয়াতের যেকোনো আসরে কিছু কিছু আয়াতের তরজমা ও তাফসির করারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই পদ্ধতি অনুসরণ করলে শ্রোতারা অনেক বেশি উপকৃত হবে।
-
ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে নিজের অবস্থানে অটল রয়েছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৩, ২০২৩ ১১:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে তার দেশ যে অবস্থান নিয়েছিল তাতে তেহরান অটল রয়েছে। তিনি এ সংকট সমাধানে সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।
-
সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সৈন্য মোতায়েন করেছে ইরান
মার্চ ২৩, ২০২৩ ১১:০২ইরান বলেছে, দেশটির সৈন্যরা সিরিয়ায় সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছে; আমেরিকার মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে যায়নি। তেহরান আরো বলেছে, ইরানি সৈন্যরা সিরিয়ার বৈধ সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশটিতে গেলেও আমেরিকা দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ায় সেনা মোতায়েন করেছে।
-
ইউক্রেন যুদ্ধে ইরানের নিরপেক্ষতা সম্পর্কে সর্বোচ্চ নেতা যা বললেন!
মার্চ ২২, ২০২৩ ১৪:২৫ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আলোচনার মাধ্যমে এই সংকটের একটি রাজনৈতিক সমাধান বের করার ওপর জোর দিয়ে এসেছে।
-
নওরোজ হলো শান্তি ও ন্যায়বিচারের প্রতীক: রাসুলি
মার্চ ২২, ২০২৩ ১৩:৪৩ইরানে গতকাল থেকে শুরু হয়েছে নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী উৎসব নওরোজ।
-
ইসরাইলি মন্ত্রীর বর্ণবাদী ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাল ইরান
মার্চ ২২, ২০২৩ ১১:০১ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রীর ফিলিস্তিন বিরোধী ‘বর্ণবাদী ও উস্কানিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ নিন্দা জানান।
-
শত্রুরা ইরানের ইসলামি বিপ্লবের পরিচিতি মুছে ফেলতে চায়: সর্বোচ্চ নেতা
মার্চ ২১, ২০২৩ ১৬:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুরা এদেশের ইসলামি বিপ্লবের পরিচিতি মুছে ফেলতে চায়। তিনি আজ (মঙ্গলবার) ফার্সি নতুন বছর বা নওরোজ উপলক্ষে ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে হাজার হাজার মানুষের এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
-
ইরান-সৌদি সম্পর্কে মোড় মার্কিন ও পশ্চিমা কূটনীতির ব্যর্থতার সাক্ষ্য!
মার্চ ২১, ২০২৩ ১৫:৫২ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হওয়ায় এ ঘটনাকে একটি বড় ধরনের পরিবর্তন ও বিস্ময় হিসেবে দেখছেন বিশ্লেষক এবং পর্যবেক্ষক মহলের অনেকেই। চীনের মধ্যস্থতায় এ বিস্ময়কর ঘটনাটি ঘটে গেছে।
-
ফার্সি নতুন বছরের স্লোগান ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধি’
মার্চ ২১, ২০২৩ ০৬:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (মঙ্গলবার) ফার্সি নতুন বছর শুরু হয়েছে। নতুন ফার্সি বছর ১৪০২ উপলক্ষে জনগণের উদ্দেশে দেয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নতুন বছরকে ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধির বছর' বলে নামকরণ করেছেন।