ইরান
  • পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা বন্ধ হয়ে যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

    পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা বন্ধ হয়ে যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০৬:২৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনার দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। তিনি গতকাল (মঙ্গলবার) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

  • ৩+৩ ফরম্যাটে আঞ্চলিক বৈঠকের স্বাগতিক হতে প্রস্তুত তেহরান

    ৩+৩ ফরম্যাটে আঞ্চলিক বৈঠকের স্বাগতিক হতে প্রস্তুত তেহরান

    ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৫:১৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য দক্ষিণ ককেশাস এবং তিন প্রতিবেশী দেশের মধ্যে ৩+৩ ফরম্যাটের বৈঠকে স্বাগতিক দেশ হতে প্রস্তুত ইরান। তেহরান সফররত রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকোর সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান।

  • ইরানের বিরুদ্ধে বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ: তেহরানের প্রতিক্রিয়া

    ইরানের বিরুদ্ধে বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ: তেহরানের প্রতিক্রিয়া

    ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৩:৩৫

    পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে আবারো দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে। এবার তারা অভিযোগ করেছে ইরান ৮৪ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

  • রায়িসির চীন সফরের সুফল ‘অচিরেই’ ভোগ করবে দু’দেশের জনগণ

    রায়িসির চীন সফরের সুফল ‘অচিরেই’ ভোগ করবে দু’দেশের জনগণ

    ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:৫৯

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক চীন সফরে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বাস্তবায়ন আগামী দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলীরেজা পেইমান পাক। তিনি বলেছেন, এসব চুক্তি বাস্তবায়নের সুফল ‘অচিরেই’ দু’দেশের জনগণ ভোগ করবে।

  • আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন বলার আইনগত ভিত্তি নেই: জার্মানি

    আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন বলার আইনগত ভিত্তি নেই: জার্মানি

    ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:২৩

    জার্মানি বলেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কোনো আইনগত ভিত্তি নেই। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গত মাসে ঠিক একই ধরনের মন্তব্য করার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার তার দেশের অবস্থান তুলে ধরলেন।

  • ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান

    ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান

    ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:১৭

    ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ গতকাল (সোমবার) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়ে ইইউ’র বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান।

  • ইরানের কৃষি প্রকল্পে চীন ৮১০ কোটি ডলার বিনিয়োগ করবে

    ইরানের কৃষি প্রকল্পে চীন ৮১০ কোটি ডলার বিনিয়োগ করবে

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:৪৪

    ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন কৃষি প্রকল্পে চীন ৮১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে। ইরানি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির চীন সফরের সময় এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে এবং তার আওতায় এই বিনিয়োগ করবে বেইজিং। ইরানের কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

  • দূতাবাসে তিক্ত হামলার ঘটনা রাজনীতিকীকরণ থেকে বিরত থাকুন

    দূতাবাসে তিক্ত হামলার ঘটনা রাজনীতিকীকরণ থেকে বিরত থাকুন

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:১৬

    তেহরানে আযারবাইজান দূতাবাসে গত মাসে যে তিক্ত হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনীতি না করতে বাকুর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দাবি প্রত্যাখ্যান করল ইরান

    ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দাবি প্রত্যাখ্যান করল ইরান

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৬:২৮

    ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি কখনও শতকরা ৬০ ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি।