-
নৌবাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ২৮, ২০২২ ১৩:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যুদ্ধ সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জামসহ সব ক্ষেত্রে নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য আরও বাড়াতে হবে এবং দূরবর্তী সাগর ও আন্তর্জাতিক পানিসীমায় তৎপরতার মতো কাজগুলো অব্যাহত রাখতে হবে।
-
জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব: ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সহযোগিতা না করার ঘোষণা
নভেম্বর ২৮, ২০২২ ১৩:০১তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ সভা করার জন্য জার্মান সরকারের উদ্যোগের পর রাষ্ট্রদূতকে তলব করা হলো।
-
৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার: শাহরিয়ার হায়দারি
নভেম্বর ২৮, ২০২২ ১১:২৮ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক ইসলামি পরিষদের প্রধান শাহরিয়ার হায়দারী বলেছেন, দেশের জ্বালানি, ওষুধ এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য শতকরা ষাট ভাগ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে।
-
কাতারে ইরানের রপ্তানি ৩০% বেড়েছে: বাণিজ্য মন্ত্রণালয়
নভেম্বর ২৮, ২০২২ ০৬:০৫গত অক্টোবর মাসে কাতারে ইরানের পণ্য রপ্তানি ২০২১ সালের অক্টোবরের তুলনায় শতকরা ৩০ ভাগ বেড়েছে বলে খবর দিয়েছে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ কলিবফ এ খবর জানিয়ে বলেছেন, অক্টোবর পর্যন্ত এর আগের সাত মাসে কাতারে বিশেষ কিছু পণ্যের রপ্তানি দ্বিগুণ বেড়েছে।
-
সাংহাই সহযোগিতা পরিষদে যোগদানের বিল অনুমোদন করল ইরানের সংসদ
নভেম্বর ২৮, ২০২২ ০৫:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পক্ষে ইরানের পার্লামেন্ট যে অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে তা থেকে সার্বিক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তেহরানের দৃঢ় প্রত্যয়ের প্রমাণ পাওয়া যায়।
-
আমেরিকা ইসরাইলের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে: হোসেইন সালামি
নভেম্বর ২৭, ২০২২ ১৬:৩২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি শত্রুদের যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা, ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে।
-
ইরানের সঙ্গে খেলার আগেই কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে আমেরিকা?
নভেম্বর ২৭, ২০২২ ১৬:১১মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবমাননা করা হয়েছে। তারা ইরানের জাতীয় পতাকা বিকৃত করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে।
-
জাতীয় ফুটবল দল জাতিকে খুশি করেছে, তারাও খুশি থাকুক: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ২৬, ২০২২ ১৩:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
-
নৈরাজ্য সৃষ্টিকারীরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতের পুতুল: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
নভেম্বর ২৬, ২০২২ ১০:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দেশের কিছু বিপ্লব বিরোধী মানুষের নৈরাজ্য দেখে যারা হতাশ হয়েছেন তাদের মনে রাখতে হবে এই নৈরাজ্য পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কয়েক দশকের ষড়যন্ত্রের সর্বশেষ অংশ মাত্র।
-
অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন
নভেম্বর ২৬, ২০২২ ০৬:৫৫ব্রিটেনে বসবাসরত অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযোগের ফুলঝুড়ি না ফুটিয়ে ব্রিটিশ সরকারের উচিত নিজ দেশে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং নিজের স্থিতিশীলতার প্রতি মনযোগী হওয়া।