-
মার্কিনীদের ভণ্ডামির স্বরূপ আবার উন্মোচিত হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিনীরা মুখে এক ধরনের কথা বলে এবং বাস্তবে ভিন্ন ধরনের কাজ করে। তারা গণমাধ্যমের সামনে মহড়া দিতে বেশি পছন্দ করে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রপ্তানি ৪০% বৃদ্ধি পেয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৩০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত এক বছরে রপ্তানি আয় শতকরা ৪০ ভাগ বেড়েছে। এর মধ্যে তেল বহির্ভূত পণ্যের রপ্তানি বেড়েছে শতকরা ১৩ ভাগ। তিনি আরো বলেছেন, ইরানি জাতি যেমন ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে জয়লাভ করেছে তেমনি চলমান নিষেধাজ্ঞার যুদ্ধেও নিশ্চিত বিজয়ী হবে।
-
৬ মাসে রপ্তানি করা ইরানি স্টিলের শতকরা ২২ ভাগ কিনেছে ইরাক
অক্টোবর ২৩, ২০২২ ০৭:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গত ছয় মাসে যে পরিমাণ স্টিল রপ্তানি করা হয়েছে তার শতকরা ২১.৭ ভাগ কিনে নিয়েছে প্রতিবেশী ইরাক। ইরানের রাষ্ট্র পরিচালিত মাইনিং অ্যান্ড মেটালস হোল্ডিং এই তথ্য জানিয়েছে।
-
কোনো আলোচনাতেই আমেরিকাকে ছাড় দেব না: ইরান
অক্টোবর ২২, ২০২২ ১৩:৩০ইরান ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার রেড লাইন মেনে যুক্তির ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আমেরিকাকে কোনো ছাড় দেওয়া হবে না।
-
আমেরিকার নিষেধাজ্ঞার ভাইরাস বন্ধু দেশগুলোকে আক্রান্ত করেছে: ইরান
অক্টোবর ২২, ২০২২ ০৩:০১ইরানের কয়েকটি গণমাধ্যমের ওপর কানাডা সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এর মাধ্যমে পশ্চিমারা বাক স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার যে দাবি করে তার অসারতা প্রমাণিত হয়েছে।
-
শত্রুদের অপতৎপরতা বিপ্লবের উজ্জ্বল ভবিষ্যৎকে বিঘ্নিত করবে না: আয়াতুল্লাহ খাতামি
অক্টোবর ২১, ২০২২ ১৪:২৯ইরানের ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ অতীতের তুলনায় অনেক বেশি উজ্জ্বল। তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেন, বিপ্লবের ভবিষ্যৎ শত্রুদের অপতৎপরতায় বিঘ্নিত হবে না।
-
রাশিয়াকে ড্রোন সরবরাহ করার গুজব আবার নাকচ করল ইরান
অক্টোবর ২১, ২০২২ ১১:২৬ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ আবারও নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরান ইউক্রেনের চলমান যুদ্ধেরই বিরোধী এবং এ যুদ্ধে কাউকে অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা তেহরানের নেই।
-
ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানাল ইরান
অক্টোবর ২১, ২০২২ ০৬:১৮গোটা ফ্রান্সজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কম বেতন ও কর্মস্থলের বাজে পরিবেশের প্রতিবাদে ফ্রান্সের হাজার হাজার কর্মী ধর্মঘট করেছেন এবং প্যারিসসহ দেশজুড়ে রাজপথে নেমে বিক্ষোভ করছেন।
-
আফগান সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে: সীমান্তরক্ষী বাহিনী
অক্টোবর ২১, ২০২২ ০৬:০১ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে এবং এই সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা নেই। তিনি বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী ইরানের খোরাসানে রাজাভি প্রদেশ সফরে গিয়ে এ মন্তব্য করেন।
-
‘আঞ্চলিক সীমান্তে যেকোনো ধরনের পরিবর্তন আনার ঘোর বিরোধী তেহরান’
অক্টোবর ২১, ২০২২ ০৩:২৪আর্মেনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে যেকোনো ধরনের পরিবর্তন আনার ঘোর বিরোধী তেহরান।